মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

যে কারণে সরে দাঁড়ালেন নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি প্রার্থী

মো. মাসুদুজ্জামান মাসুদ। ছবি : সংগৃহীত
মো. মাসুদুজ্জামান মাসুদ। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. মাসুদুজ্জামান মাসুদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। নিজের ও পরিবারের নিরাপত্তাজনিত কারণে এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন মো. মাসুদুজ্জামান মাসুদ।

পরে দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষেই কাজ করার ঘোষণা দিয়ে তিনি আরও বলেন, ‘দল থেকে আমার ওপর কোনো চাপ, নির্দেশনা বা হুমকি নেই। আমার ব্যক্তিগত ও পারিবারিক নিরাপত্তাজনিত কারণে আমি নিজ থেকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমার ও আমার পরিবারের নিরাপত্তাজনিত কিছু বিষয় আছে। নেগেটিভ পরিবেশও এর একটা কারণ। মূলত আমার ফ্যামিলি হচ্ছে ম্যাটার।’

তিনি আরও বলেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজ থেকে আমাকে মূল্যায়ন করে মনোনয়ন দিয়েছিলেন। কিন্তু আমার দুর্ভাগ্য যে আমি সেটা ধরে রাখতে পারলাম না। আমার অনেকটা তীরে এসে তরী ডুবানোর মতো অবস্থা। এর জন্য আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে ক্ষমাপ্রার্থী।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাসুদ বলেন, ‘এই মুহূর্তে ক্ষমা চাওয়া ছাড়া আমার আর কিছু বলার নেই। তবে সংসদ সদস্য না হয়েও অন্য যে কোনো উপায়ে সমাজ ও মানুষের জন্য অনেক কিছু করা যায়। এতদিন নির্বাচনী প্রচারণা করে আমি এটা বুঝতে শিখেছি এবং আমার নির্বাচনী এলাকার বাইরেও আমি মানুষের সহযোগিতায় হাত বাড়িয়েছি। আমি প্রতিশ্রুতি দিলাম সংসদ সদস্য না হলেও আমি মানুষের পাশে থাকব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X