খুলনা ব্যুরো
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ০৪:২৭ পিএম
অনলাইন সংস্করণ

সন্ত্রাসীদের গুলিতে নিহত সাগরের বিষয়ে যা জানা গেল

সাগর শেখ। ছবি : সংগৃহীত
সাগর শেখ। ছবি : সংগৃহীত

খুলনার রূপসায় সন্ত্রাসীদের গুলিতে নিহত সাগর শেখ তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে যশোরে হত্যা, ডাকাতি, অস্ত্র, বিস্ফোরক ও মাদকসহ ১৯টি মামলা রয়েছে।

এর আগে রোববার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রূপসা সেতুর পূর্বপাশে জাপুসা এলাকার চৌরাস্তার পূর্ব পাশে গুলি করে তাকে হত্যা করে সন্ত্রাসীরা। হত্যাকাণ্ডে দুজনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয়ে আরও ৪-৫ জন ব্যক্তির বিরুদ্ধে নিহতের মা রেখা বেগম বাদী হয়ে মামলা করেছেন।

নিহত সাগর শেখ রূপসার জাবুসা গ্রিন বাংলা আবাসিক এলাকার ফয়েজ শেখের ছেলে। সাগরের ছোট ভাই রমজান শেখও চিহ্নিত সন্ত্রাসী ছিলেন। তাকে ২০২৪ সালের মার্চ মাসে খুলনা রেলগেট এলাকায় দুর্বৃত্তরা খুন করে।

জানা গেছে, সাগর শেখ মাদক ছিল কারবারি। তিনি সদ্য র‌্যাবের হাতে গ্রেপ্তার খুলনার শীর্ষ সন্ত্রাসী চিংড়ি পলাশের অন্যতম সহযোগী। এর আগে সাগর শেখ একটি হত্যা মামলায় কারাগারে ছিল। সম্প্রতি জামিনে মুক্তি পেয়ে রূপসা এলাকায় অবস্থান করছিলেন।

সূত্র বলছে, কুয়াকাটা যাওয়ার জন্য ঘটনার রাতে স্ত্রী ও ছোট ভাইকে সাথে নিয়ে খুলনায় কেনাকাটার জন্য আসে। হত্যার আগে দুর্বৃত্তরা তাকে অনুসরণ করতে করতে ঘটনাস্থলে আসে। ঘটনাস্থল জনমানব শূন্য থাকায় সুযোগ বুঝে দুর্বৃত্তরা তাকে হত্যার উদ্দেশ্যে পরপর দুটি গুলি করে। একটি গুলি তার মাথায় অপরটি পায়ের হাঁটুতে বিদ্ধ হয়। সাগর শেখ লুটিয়ে মাটিতে পড়লে একটি ভ্যানে চারজন ব্যক্তি তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রূপসা থানার ওসি আব্দুর রাজ্জাক মীর বলেন, সাগর শেখ হত্যাকাণ্ডের ঘটনায় সোমবার নিহতের মা থানায় দুজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করে মামলা করেছেন। তদন্ত কার্যক্রম সামনের দিকে নেওয়ার জন্য কয়েকটি বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় আসামিদের গ্রেপ্তার বিভিন্নস্থানে অভিযান চালানো হচ্ছে। তবে এখন কিছু বলা সম্ভব নয়। পরে সবকিছু জানানো হবে।

র‌্যাব-৬ এর মেজর নাজমুল ইসলাম বলেন, পুলিশের পাশাপাশি আমরা ছায়া তদন্ত শুরু করেছি। খানজাহান আলী (র.) সেতু থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। গুলি করার পর সাগরকে বহনকারী ভ্যানের এবং ওই পরিবহনে থাকা চারজনের সন্ধান পাওয়া যাচ্ছে না। তবে খুব শিগগিরই আমরা তাদের সন্ধান পেয়ে যাব।

কালবেলা/এসআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকালো বিজিবি, সীমান্তে উত্তেজনা

৪৩ সাংবাদিককে হত্যার বিচার দ্রুত নিশ্চিতের দাবি বিপিজেএফের

২০২৬ সালে বসবাসের জন্য ইউরোপের সেরা শহর কোনগুলো?

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লারের পদত্যাগ

৪৮ ফিলিস্তিনিকে ধরে নিয়ে গেল ইসরায়েলি বাহিনী

পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন প্রশ্নে মুখ খুললেন রিজভী

এমন নির্মম হত্যাকাণ্ড আগে দেখেনি গ্রামবাসী

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস

মিরপুরে যুবদল কর্মীকে হত্যা, কাফরুল থানায় মামলা দায়ের

বিজিবির বাধায় ব্যর্থ পরশুরাম সীমান্তে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা

১০

বিশ্বকাপ মাতানো ভোজিনহাকে দলে নিয়ে চমকে দিলো লাতিন যে ক্লাব

১১

কথা বলার সময় এই ৮ ‍ভুল করছেন? এখনই সতর্ক হোন

১২

সীমান্তে বিএসএফের ৬ জনকে পুশইনের অপচেষ্টা, রুখে দিল বিজিবি

১৩

‘ফেসবুকের ভেরিফায়েড’ ব্যাজ পেতে সেলিব্রিটি হওয়া লাগবে না, পাবেন ফ্রিতে

১৪

মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে মাসুদ সাঈদীর স্ট্যাটাস

১৫

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুথি

১৬

সমুদ্রে সৃষ্টি হচ্ছে লঘুচাপ, বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

১৭

বিশ্লেষণ / মোদির প্রতিশ্রুতি বনাম শিক্ষার্থীদের অনড় অবস্থান, কী হতে যাচ্ছে

১৮

ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৯

ইশার নামাজের সর্বশেষ সময় কখন? সঠিক নিয়ম জানুন

২০
X