টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৬:২৬ পিএম
অনলাইন সংস্করণ

টুঙ্গিপাড়া থেকে আ.লীগের চার নেতা গ্রেপ্তার

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ‘ডেভিল হান্ট ফেস-টু’ অভিযানে চার আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৭ ডিসেম্বর) রাতে ও বৃহস্পতিবার সকালে উপজেলার পাটগাতী বাজার, কুশলী ও শ্রীরামকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে গ্রেপ্তার চার আওয়ামী লীগ নেতাকে কারাগারে পাঠানো হয়েছে।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী।

গ্রেপ্তারকৃতরা হলেন— টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অভিজিৎ কুমার সাহা (৪৫), পৌর আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর আলম ওরফে জানে আলম শেখ (৪৮), কুশলি ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম ওমর (৪৫) এবং আওয়ামী লীগ নেতা আলম শেখ (৫০)।

ওসি আইয়ুব আলী কালবেলাকে বলেন, বুধবার ও বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগের চার নেতাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। তাদের মধ্যে জানে আলম ও ওমরকে গত ২ ফেব্রুয়ারি বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজের সামনে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, বাকি দুজন অভিজিৎ ও আলমকে গত ১৬ জুলাই এনসিপির সমাবেশকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ও জনমনে আতঙ্ক সৃষ্টির মামলায় তাদেরও আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তাজনিত কারণে ‘ডেভিল হান্ট ফেস-টু’ অভিযান অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১০

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১১

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১২

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৩

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৪

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৫

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৬

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৭

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৮

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৯

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

২০
X