ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৩০ পিএম
অনলাইন সংস্করণ

অস্ত্রসহ রগ কাটা ফজলু ডাকাত গ্রেপ্তার

গ্রেপ্তার রগ কাটা ফজলু ডাকাত। ছবি : কালবেলা
গ্রেপ্তার রগ কাটা ফজলু ডাকাত। ছবি : কালবেলা

কিশোরগঞ্জের ভৈরবে ডাকাতির প্রস্তুতিকালে হত্যা ও ডাকাতিসহ ৫ মামলার পলাতক আসামি রগ কাটা ফজলু ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২২ ডিসেম্বর) তাকে গ্রেপ্তার করা হয়। যদিও এ সময় তার ৩ সহযোগী পালিয়ে গেছে।

গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে পুলিশ মামলা দায়ের করে কিশোরগঞ্জ জেলহাজতে প্রেরণ করেছে।

ভৈরব থানার জ্যৈষ্ঠ উপপরিদর্শক এমদাদুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত রগকাটা ফজলু ডাকাতসহ ৪-৫ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্রসহ স্টেডিয়াম মেন্দিপুর আঞ্চলিক সড়কের আলুকান্দা নামক স্থানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পৌঁছলে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে হামলা চালানোর চেষ্টা করে। পরে এলাকাবাসী ফজলু ডাকাতকে গণধোলাই দেয়। এ সময় তার সহযোগীরা পালিয়ে যায়। পরে পুলিশ রগকাটা ফজলুকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি দাসহ গ্রেপ্তার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ বিষয়ে ভৈরব থানার জ্যৈষ্ঠ উপপরিদর্শক এমদাদুল কবির বলেন, রগকাটা ফজলু ৩টি ডাকাতি ও ২টি হত্যা মামলার পলাতক আসামি। গভীর রাতে আলুকান্দা নামক স্থানে ডাকাতির চেষ্টা কালে তাকে একটি দাসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে । এ সময় তার সহযোগীরা পালিয়ে গেছে । এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

তিনি বলেন, চিকিৎসা শেষে আসামিকে কিশোরগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X