কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ১২:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

প্রাইভেট শেষে বাড়ি ফেরা হলো না হাফেজ সাইফুলের

নিহত সাইফুল ইসলাম। ছবি : সংগৃহীত
নিহত সাইফুল ইসলাম। ছবি : সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়ায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে বাসচাপায় সাইফুল ইসলাম নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউপির মোস্তাফাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম (১৯) নীলগঞ্জ মজিদবাড়িয়া গ্রামের জাকির খানের ছেলে। সাইফুল একজন হাফেজ ও নাওভাঙ্গা দাখিল মাদ্রাসার দাখিল শিক্ষার্থী ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, সাইফুল ইসলাম পাখিমারা বাজার সংলগ্ন এলাকা থেকে প্রাইভেট পড়ে নিজ মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথে বরিশাল থেকে ছেড়ে আসা কুয়াকাটাগামী অজ্ঞাত কোনো পরিবহন তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। তবে ওই জায়গাটি অন্ধকার হাওয়ায় বেশ কিছুক্ষণ আহত ব্যক্তিকে পথচারী কিংবা স্থানীয়রা দেখতে পাইনি বলে ধারণা করা হচ্ছে। পরে রাত ১০টার দিকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সমির সরকার বলেন, পরিবার থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে ঘাতক পরিবহনটি চিহ্নিত করাসহ চালককে আটকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কোনো বাজেটই কার্যকর হবে না : বিরোধীদলীয় নেতা

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের খাবার সরবরাহ, মাদারীপুর থেকে গ্রেপ্তার ২

মৃত্যুর গুজব ছড়ালেও সুস্থ আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের খাবার সরবরাহের দায়ে গ্রেপ্তার ২

চলন্ত মাইক্রোবাসে আগুন

‘অবাস্তব কিছু দেখানো হয়নি’ সমালোচনা প্রসঙ্গে নীহা

১০

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

১১

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

১২

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

১৩

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

১৪

২ হাজার ২৬৬ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৫

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

১৬

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

১৭

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

১৮

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

১৯

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

২০
X