গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৯:১৫ এএম
অনলাইন সংস্করণ

পুলিশের ২ গাড়িতে কাভার্ডভ্যানের ধাক্কা, অতঃপর...

দুর্ঘটনাকবলিত গাড়ি। ছবি : কালবেলা
দুর্ঘটনাকবলিত গাড়ি। ছবি : কালবেলা

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টহলরত পুলিশের দুটি গাড়িতে কাভার্ডভ্যানের ধাক্কায় এক সার্জেন্টসহ দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় কাভার্ডভ্যানের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার বালুয়াকান্দী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দায়িত্ব পালনকালে হাইওয়ে পুলিশ ও গজারিয়া থানা পুলিশের দুটি টহল গাড়ি মহাসড়কের পাশে অবস্থান করছিল। এ সময় ঢাকামুখী একটি দ্রুতগতির কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে টহলরত গাড়ি দুটিকে ধাক্কা দেয়। এতে পুলিশের দুটি গাড়িই উল্টে যায়।

দুর্ঘটনায় হাইওয়ে পুলিশের সার্জেন্ট আহসান হাবিব ও কনস্টেবল নয়ন আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ সদস্যরা তাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠান। আহতদের শারীরিক অবস্থার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

দুর্ঘটনার পরপরই পুলিশ কাভার্ডভ্যানের চালক ও হেলপারকে আটক করে। এ ঘটনায় মহাসড়কের ঢাকামুখী লেনে কিছু সময় যানজটের সৃষ্টি হলেও পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গজারিয়া থানার উপপরিদর্শক (এসআই) রুবেল সিকদার জানান, টহলরত অবস্থায় পুলিশের দুটি গাড়িতে একটি কাভার্ডভ্যান সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে হাইওয়ে পুলিশের এক সার্জেন্টসহ দুজন আহত হন।

ভবেরচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, দুর্ঘটনার পর যানজট নিরসনে পুলিশ কাজ করেছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস

রামিসা হত্যা / ফাঁসির আসামিদের ‘কনডেম সেলে’ রাখা হলো সোহেল-স্বপ্নাকে

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ফ্লাইট চলাচল শুরু

শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, রাতভর পাহারায় বিজিবি-স্থানীয়রা

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে বাংলাদেশের নিচে ভারত

নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

১০

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

১১

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

১২

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

১৩

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

১৪

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

১৫

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

১৬

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

১৭

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

১৮

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

১৯

খাল নেই, তবু কোটি টাকার সেতু

২০
X