মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫, ১২:২০ পিএম
অনলাইন সংস্করণ

লঞ্চ-বাল্কহেড সংঘর্ষ, প্রাণে বাঁচলেন সহস্রাধিক যাত্রী

দুর্ঘটনার পর যাত্রীদের মাঝে আতঙ্ক। ছবি : কালবেলা
দুর্ঘটনার পর যাত্রীদের মাঝে আতঙ্ক। ছবি : কালবেলা

ঢাকার সমাবেশ শেষে চাঁদপুরে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীবাহী লঞ্চ ইমাম হাসান-৫ এ থাকা সহস্রাধিক যাত্রী।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) গভীর রাতে ঘন কুয়াশার কারণে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর মোহনপুর এলাকায় নদীতে নোঙর করে রাখা একটি বালুবাহী বাল্কহেডের সঙ্গে লঞ্চটির সংঘর্ষ ঘটে।

হঠাৎ বিকট শব্দে লঞ্চে থাকা যাত্রীদের মাঝে ছড়িয়ে পড়ে আতঙ্ক। তারা দ্রুত লঞ্চ ত্যাগ করে পাশের তীরবর্তী এলাকায় নিরাপদ আশ্রয় নেন। খবর পেয়ে মোহনপুর নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করেন।

প্রত্যক্ষদর্শী যাত্রীরা জানান, রাতের ঘন কুয়াশায় লঞ্চটি ধীরগতিতে চাঁদপুরমুখী ছিল। দৃশ্যমানতা কম থাকায় রুট নির্ধারণে সমস্যা দেখা দিলে সামনে থাকা বাল্কহেডটি নজরে না আসায় সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পরপরই লঞ্চটি তীরে নোঙর করা হয় এবং যাত্রীদের নামিয়ে দেওয়া হয়।

মেঘনায় শীতের রাতে কুয়াশা ঘন হওয়ায় নৌযান চলাচলে ঝুঁকি বৃদ্ধি পেয়েছে। এ ধরনের দুর্ঘটনা রোধে নৌযান চালকদের সতর্কতা বাড়ানোর তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা।

মোহনপুর নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবুল কালাম বলেন, সংঘর্ষের খবর জানার পরপরই ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের নিরাপদে তীরে সরিয়ে নেওয়া হয়। পরে বিকল্প লঞ্চ ইমাম হাসান-২, স্পিডবোট ও সড়কপথে যাত্রীদের নিজ নিজ গন্তব্যে পৌঁছে দেওয়া হয়।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্ণফুলীতে ভেসে উঠল মরদেহ

ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল!

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন বিন্দু

যুদ্ধ বা আলোচনা, কোনোটিই ছাড়েনি ইরান : পেজেশকিয়ান

বিএনপি-আ.লীগ সংঘর্ষ, ওসিসহ অর্ধশত আহত

১০

গন্তব্য

১১

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

১২

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

১৩

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি

১৪

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

১৫

আইনজীবী বারে হামলা

১৬

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

১৭

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

১৮

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

১৯

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

২০
X