ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫, ০১:১৩ পিএম
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৫, ০১:১৪ পিএম
অনলাইন সংস্করণ

দুই লঞ্চের সংঘর্ষের ঘটনায় আটক ৪ 

ঝালকাঠি লঞ্চঘাট থেকে চারজনকে আটক করে পুলিশ। ছবি : কালবেলা
ঝালকাঠি লঞ্চঘাট থেকে চারজনকে আটক করে পুলিশ। ছবি : কালবেলা

চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষের ঘটনায় অ্যাডভেঞ্চার-৯ লঞ্চকে আটক করেছে ঝালকাঠি জেলা পুলিশ। এসময় লঞ্চে থাকা চারজন কর্মীকে আটক করা হয়।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে ঝালকাঠি লঞ্চঘাট থেকে তাদেরকে আটক করা হয়।

ঝালকাঠি জেলা পুলিশ সুপার মিজানুর রহমান কালবেলাকে তথ্যটি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জনসভায় যোগ দিয়ে ঝালকাঠি বিএনপির নেতাকর্মীদের একটি অংশ অ্যাডভেঞ্চার-৯ লঞ্চে করে ঝালকাঠি ফিরছিলেন। ভোলার ঘোষেরহাট থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী এমভি জাকির সম্রাট-৩ লঞ্চটি বৃহস্পতিবার রাত দুইটার পর হাইমচর এলাকা অতিক্রম করছিল। এ সময় নদীতে ঘন কুয়াশা থাকায় দুইটি লঞ্চের সংঘর্ষ হয়।

লঞ্চে সংঘর্ষের ঘটনায় ৪ জনের লাশ পাওয়া গেছে বলে কালবেলাকে নিশ্চিত করেছেন সদরঘাট নৌ থানার ওসি সোহাগ রানা। আহত হয়েছেন অন্তত ৬-৭ জন।

এদিকে লঞ্চে সংঘর্ষে মৃত্যুর ঘটনায় ঝালকাঠি পুলিশ কিংবা বিআইডব্লিউটিএ কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করে কিছুই বলতে পারেনি। ঝালকাঠিগামী অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের সামনে দুমড়েমুচড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝালকাঠি জেলা পুলিশ এবং নৌ পুলিশ লঞ্চঘাটে রয়েছে। আহতরা সবাই বরিশাল শেরিবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ‘সম্রাট-৩ লঞ্চের সঙ্গে অ্যাডভেঞ্চার-৯ এর সংঘর্ষ হয়েছে। যেহেতু জানতে পেরেছি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি ঘাতক তাই এটিকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১০

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১১

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১২

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

১৩

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৪

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

১৭

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৮

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

১৯

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

২০
X