চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ১২:৫০ পিএম
অনলাইন সংস্করণ

আধার কার্ড ‘কেড়ে নিয়ে’ ১৪ ভারতীয়কে পুশইন

বাংলাদেশ–ভারত সীমান্ত। পুরোনো ছবি
বাংলাদেশ–ভারত সীমান্ত। পুরোনো ছবি

চুয়াডাঙ্গার দর্শনা নীমতলা সীমান্ত এলাকা দিয়ে ১৪ ভারতীয় নাগরিককে রাতের আঁধারে পুশইনের অভিযোগ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। তারা সবাই এক পরিবারের সদস্য বলে জানা গেছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১০টার দিকে পুশইনের শিকার ভুক্তভোগীদের দর্শনা বাসস্ট্যান্ডে স্থানীয়রা শীতের পোশাক ও খাবার দিয়ে সহযোগিতা করেন। পরে একটি দোকানের সামনে রাখে। খবর পেয়ে দর্শনা থানা পুলিশ ও বিজিবির সদস্যরা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা হাসপাতালে নিয়ে যায়।

এর আগে, গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে তাদের সীমান্তে জড়ো করে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ। এদের মধ্যে পুরুষ ৫ জন, নারী ৬ জন, শিশু রয়েছে ৪ জন। তারা সবাই হিন্দি ভাষাভাষী।

ভুক্তভোগীরা জানান, তারা সবাই মুসলিম। ভারতের উড়িষ্যার নাগরিক। সেখানে তাদের বাড়িঘর আছে। ভারতীয় পুলিশ তাদের বাংলাদেশি অপবাদ দিয়ে ধরে জেলে পাঠায়। এ সময় তাদের আধার কার্ড, রেশন কার্ড কেড়ে নেয়। এরপর উড়িষ্যার জেলে ছিল একমাস পাঁচ দিন। সেখান থেকে দুদিন আগে কলকাতায় নিয়ে আসে। তারপর নদীয়া জেলার গেঁদে সীমান্ত এনে কাঁটাতারের বেড়ার গেট খুল মধ্যরাতের পর বাংলাদেশে পুশইন করে।

এ বিষয়ে দর্শনা থানার ওসি মেহেদী হাসান জানান, পুশইনের শিকার অনেকেই অসুস্থ। হাসপাতালে তাদের চিকিৎসা হবে। তারপর ডিসি-ইউএনও স্যাররা পরবর্তী ব্যবস্থা নেবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনে কয়টি আম খাওয়া উচিত? সুস্থ থাকতে জানুন সঠিক পরিমাণ

বাজেটে বাড়ছে না সিগারেটের দাম

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

প্রথমবার ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করল ভারত

ছুরিকাঘাতে লাদেন নিহত

বাজেটে পে-স্কেল নিয়ে বড় সুখবর

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

পূর্ণিমাকে নিয়ে শাবনূর বললেন ‘আমাদের দা-কুড়াল সম্পর্ক না’

দেশে নিবন্ধিত সিমের পরিমাণ জনসংখ্যার দ্বিগুণ

কুয়েতে গৃহকর্মী নিয়োগ : ১০ দেশের তালিকা প্রকাশ 

১০

রামিসার ডেথ রেফারেন্সসহ পূর্ণাঙ্গ রায়ের নথি উচ্চ আদালতে

১১

সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কোনো বাজেটই কার্যকর হবে না : বিরোধীদলীয় নেতা

১২

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

১৩

সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

১৪

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

১৫

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

১৬

স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের খাবার সরবরাহ, মাদারীপুর থেকে গ্রেপ্তার ২

১৭

মৃত্যুর গুজব ছড়ালেও সুস্থ আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

১৮

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের খাবার সরবরাহের দায়ে গ্রেপ্তার ২

১৯

চলন্ত মাইক্রোবাসে আগুন

২০
X