দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ১০:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

সীমান্তে পুশইনের চেষ্টায় বিজিবির বাধা, ১৪ ভারতীয় নাগরিককে ফেরত

কুষ্টিয়া দৌলতপুর সীমান্তে বিএসএফের পুশইন প্রচেষ্টা। ছবি : কালবেলা
কুষ্টিয়া দৌলতপুর সীমান্তে বিএসএফের পুশইন প্রচেষ্টা। ছবি : কালবেলা

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে ১৪ জন ভারতীয় নাগরিককে অবৈধভাবে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে ওই চেষ্টা ব্যর্থ হয়।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে সীমান্ত এলাকার আশ্রয়ণ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পুশইনের চেষ্টা করে তারা।

পুশইনকৃত ব্যক্তিরা হলেন- ওই এলাকার মৃত হারুন শেখের ছেলে শেখ জব্বার (৭০); তার চার ছেলে শেখ হাকিম (৪৫), শেখ ওকিল (৪০), শেখ রাজা (৩০) ও শেখ বান্টি (২৮); শেখ ওকিলের স্ত্রী শাবেরা বিবি (৩০); শেখ হাকিমের স্ত্রী শমশেরি বিবি (৪০); শেখ রাজার স্ত্রী মাইনু বিবি (২৫); শেখ জব্বারের স্ত্রী আলকনি বিবি (৬০); মৃত শেখ হোসেনের স্ত্রী গুলশান বিবি (৯০); শেখ ওকিলের মেয়ে শাকিলা খাতুন (১১); এবং শেখ রাজার সন্তান নাছরিন আক্তার (১২), শেখ তাওহিদ (১১) ও আড়াই বছর বয়সী শেখ রহিত।

বিজিবি সূত্রে জানা গেছে, পরিস্থিতির প্রেক্ষিতে বিএসএফের আহ্বানে কোম্পানি কমান্ডার পর্যায়ে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ মহিষকুন্ডি বিওপিতে কর্মরত সুবেদার মো. আসাদুজ্জামানের নেতৃত্বে ৬ সদস্যের একটি বিজিবি দল এবং ১৪৬ বিএসএফ-এর নিউ উদয় কোম্পানি কমান্ডার এসি অনিল কুমারের নেতৃত্বে ৬ সদস্যের বিএসএফ প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন। দুপুর ১টা ৪০ মিনিট থেকে ২টা ২০ মিনিট পর্যন্ত আশ্রয়ণ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত মেইন পিলার ১৫৪/০৭ এস-এর নিকটবর্তী, ভারতের অভ্যন্তরে অবস্থিত চাইডোবা মাঠে অনুষ্ঠিত হয়।

পতাকা বৈঠকে বিজিবি কোম্পানি কমান্ডার বাংলাদেশে ভারতীয় নাগরিক পুশইনের ঘটনায় জোরালো প্রতিবাদ জানান এবং তাদের দ্রুত ফেরত নেওয়ার আহ্বান জানান। পরবর্তীতে শূন্য লাইনে অবস্থানরত ব্যক্তিদের পরিচয় ও ঠিকানা যাচাই করা হলে তারা ভারতীয় নাগরিক হিসেবে প্রমাণিত হয়। এরপর বিএসএফ তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।

এ বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি কালবেলাকে বলেন, ‘সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা করা হলে ৪৭ বিজিবির টহলরত সদস্যরা তাৎক্ষণিকভাবে বাধা দেয়। পরে পতাকা বৈঠকের মাধ্যমে ওই নাগরিকদের ফেরত পাঠানো হয়।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১০

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১১

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

১২

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

১৩

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১৪

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১৫

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১৬

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১৭

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১৮

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১৯

৫-১ গোলে এগিয়ে গেল জার্মানি

২০
X