নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ১২:১৩ পিএম
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, ১২:২২ পিএম
অনলাইন সংস্করণ

দেশের সর্বনিম্ন তাপমাত্রা নিকলীতে

নিকলীতে সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ছবি : কালবেলা
নিকলীতে সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ছবি : কালবেলা

কিশোরগঞ্জের নিকলীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার, নিকলী (কিশোরগঞ্জ) এর সিনিয়র অবজারভার আখতার ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, হঠাৎ তাপমাত্রা কমে যাওয়ায় শীতের তীব্রতা বেড়েছে। ভোর থেকে কুয়াশা ও ঠান্ডা বাতাসের কারণে সাধারণ মানুষ, বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি দুর্ভোগে পড়েছেন। খেটে খাওয়া মানুষ ও নিম্নআয়ের জনগোষ্ঠীর জীবনযাত্রায়ও এর প্রভাব পড়ছে।

আখতার ফারুক বলেন, রোববার নিকলীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগামী কয়েকদিন রাতের তাপমাত্রা আরও কমতে পারে এবং শীতের তীব্রতা অব্যাহত থাকতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

১০

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

১১

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

১২

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

১৩

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

১৪

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

১৫

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১৮

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১৯

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

২০
X