আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জ-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন আজাদ

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও আড়াইহাজারের ইউএনও আসাদুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন নজরুল ইসলাম আজাদ। ছবি : কালবেলা
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও আড়াইহাজারের ইউএনও আসাদুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন নজরুল ইসলাম আজাদ। ছবি : কালবেলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও আড়াইহাজারের ইউএনও আসাদুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

জমা দেওয়ার পর সাংবাদিকদের নজরুল ইসলাম আজাদ বলেন, আগামী বছরের ১২ ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে বিএনপির পক্ষ থেকে আমি নারায়ণগঞ্জ-২ আসনে মনোনীত হয়েছি।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও বলেন, তারা আমাকে আবারও এই আসন থেকে নির্বাচন করার সুযোগ করে দিয়েছেন। পরম করুণাময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে চাই যে, এখানে আমি মনোনীত হয়ে জনগণের জন্য কাজ করার সুযোগ পেয়েছি।

আজাদ বলেন, নির্বাচিত হলে আড়াইহাজার উপজেলার সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেব। এখানকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে উন্নত করার পাশাপাশি মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, আত্মসামাজিক ব্যবস্থাকে আরও মজবুত করা এবং অর্থনৈতিক কর্মকাণ্ড বেগবান করা হবে। পাশাপাশি মানুষের কর্মসংস্থান সৃষ্টি ও কৃষকের প্রণোধনা বৃদ্ধিসহ সুযোগ সুবিধা বাড়ানো হবে।

সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়ে বিএনপি মনোনীত এ প্রার্থী বলেন, আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থনের কারণে আমি নজরুল ইসলাম আজাদ এ অবস্থায় এসেছি। দয়া করে আগে যেভাবে আমাকে সমর্থন দিয়েছেন, এবারও সেই সমর্থন দিয়ে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করতে সাহায্য করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১০

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১১

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১২

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৩

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৪

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৫

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

১৬

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১৭

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

১৮

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

১৯

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

২০
X