মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৯:৪২ পিএম
অনলাইন সংস্করণ

দেশে একটি ব্যতিক্রমধর্মী নির্বাচন আয়োজিত হচ্ছে : ডা. তাহের

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ‍চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নূরুল আমিনের কাছে মনোনয়নপত্র জমা দেন ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। ছবি : কালবেলা
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ‍চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নূরুল আমিনের কাছে মনোনয়নপত্র জমা দেন ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। ছবি : কালবেলা

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, এ নির্বাচনের তিনটি বৈশিষ্ট্য। এক, এ নির্বাচনে আওয়ামী লীগ অনুপস্থিত আছে, আওয়ামী লীগ নেই। দুই, এই নির্বাচনে বিএনপি একা হয়ে পড়েছে। তিন, ইতিহাসের নতুন রেকর্ড সৃষ্টি করে জামায়াতে ইসলামীসহ অন্যান্য ইসলামী দল, যারা জাতীয়তাবাদী দলের একটি অংশ, রাইটিস্ট বলতে যা বোঝায় সেই দলসমূহ এবং ২৪ এর জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে তারা সবাই ঐক্যবদ্ধ।

তিনি আরও বলেন, এটা অতীতে আর কখনো ঘটেনি। সুতরাং আমরা বলতে পারি একদিকে কতিপয় মানুষ, দুয়েকটি দল, অপরদিকে সারা বাংলাদেশ। একটি ব্যতিক্রমধর্মী নির্বাচন আয়োজিত হচ্ছে।

সোমবার (২৯ ডিসেম্বর) কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসন থেকে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ‍চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নূরুল আমিনের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন।

আবদুল্লাহ মো. তাহের বলেন, যারা বলেছিল নির্বাচন হবে না, সেই ষড়যন্ত্র প্রাথমিকভাবে আজকে বানচাল হয়ে গেছে। আমরা আশা করি, এ নির্বাচন অংশগ্রহণমূলক, সুষ্ঠু এবং জনগণ সুশৃঙ্খলভাবে তাদের কাঙিক্ষত ভোট দিতে পারবে।

মনোনয়নপত্র জমাদানকালে উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট মু. শাহজাহান, সাবেক আমির আবদুস সাত্তার, চৌদ্দগ্রাম উপজেলা আমির মাহফুজুর রহমান, সাবেক আমির ভিপি সাহাব উদ্দিন, পৌর আমির মাওলানা ইব্রাহিম, উপজেলা সেক্রেটারি বেলাল হোসাইন, সাবেক সেক্রেটারি শাহ মো. মিজানুর রহমান, ব্যবসায়ী আইয়ুব আলী ফরায়েজী, পৌর জামায়াত সেক্রেটারি মোশারফ হোসেন ওপেল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১০

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১১

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১২

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৩

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৪

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৫

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৬

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৭

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৮

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৯

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

২০
X