সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৯:৪০ পিএম
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ১১:১৩ পিএম
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় ছাত্রদলের ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মশালা

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের উদ্যোগে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। ছবি : কালবেলা
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের উদ্যোগে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। ছবি : কালবেলা

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের উদ্যোগে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কর্মশালাটির আয়োজন করা হয়। এতে কালীগঞ্জ উপজেলা ছাত্রদল, বিভিন্ন ইউনিয়ন ও কলেজ ছাত্রদলের শীর্ষ দায়িত্বশীলরা অংশগ্রহণ করেন।

কর্মশালায় দেশের উন্নয়ন ও রাষ্ট্র গঠনের পরিকল্পনার অংশ হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাজনৈতিক ও সাংগঠনিক পরিকল্পনা উপস্থাপন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালীগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী সাবেক এমপি কাজী মো. আলাউদ্দীন। তিনি কর্মশালায় উপস্থিত ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া হলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিজভী আলম সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোশ্যাল ও মিডিয়া ম্যানেজার কাজী সাজিদুর রহমান, প্রশিক্ষণ টিমের সদস্য ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের তৌহিদুর রহমান সোহাগ, ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহিনুর রহমান (শাহিন), ইউআইটিএস ইউনিভার্সিটি ছাত্রদলের সাধারণ সম্পাদক আবির হোসেন, বাংলা কলেজ ছাত্রদলের শফিউল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সামি মাহির প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X