গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৭:০০ পিএম
অনলাইন সংস্করণ

মনোনয়ন না পেয়েও প্রার্থী হলেন বিএনপির কেন্দ্রীয় নেতা

বরিশাল-১ (আগৈলঝাড়া ও গৌরনদী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সোবহান। ছবি : কালবেলা
বরিশাল-১ (আগৈলঝাড়া ও গৌরনদী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সোবহান। ছবি : কালবেলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোটের মাঠে থাকার ঘোষণা দিয়েছেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সোবহান।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে বরিশাল-১ (আগৈলঝাড়া ও গৌরনদী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ইঞ্জিনিয়ার আবদুস সোবহান আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটানিং কর্মকর্তার কাছে তার মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

এর আগে নির্বাচনের আনুষ্ঠানিকতায় শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় আগৈলঝাড়া উপজেলার বাশাইল গ্রামের নিজ বাড়িতে সহস্রাধিক নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে ইঞ্জিনিয়ার আবদুস সোবহান দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন। ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি দলমত নির্বিশেষে নির্বাচনী এলাকার সর্বস্তরের মানুষের আস্থা অর্জন করে সামনে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।

গত ওয়ান ইলেভেন থেকে নির্বাচনী এলাকার নির্যাতিত, নিপীরিত জনগনের পাশে থাকার দাবি করে ইঞ্জিনিয়ার সোবহান বলেন, ‘কথামালার ফুলঝুরি নয়, কাজের মাধ্যমেই নিজের যোগ্যতা প্রমাণ করতে চাই। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস প্রতিশ্রুতি অনুসারে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন বলে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, যদি অবাধ, সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হয় তাহলে জনগণের ভোটে আমি নির্বাচিত হবো বলে শতভাগ আশাবাদী।’

এলাকার শিক্ষা, সংস্কৃতি ও রাজনৈতিক উন্নয়নে তার অবদানের কথা উল্লেখ করে ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বলেন, ‘৪০ বছর ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত রয়েছি। দলের দুর্দিনে বিগত ওয়ান ইলেভেন থেকে কান্ডারিবিহীন বরিশাল-১ আসনের বিএনপির নেতাকর্মীদের পাশে থেকে ও দলের হালধরে সু-সংগঠিত করে রেখেছি।’

‘বিগত নবম জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন নিয়ে অংশগ্রহণ করে নির্বাচনের মাত্র সাতদিন পূর্বে প্রচারণার মাঠে নেমে ব্যাপক সারা পেয়েছি। এবারও দলের কাছে মনোনয়ন চেয়ে বঞ্চিত হয়েছি। তাই দল-মত নির্বিশেষে কর্মী সমর্থকদের ভালবাসায় স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্ধীতা করে সুষ্ঠু ভোটের মাধ্যমে বিজয়ী হতে চাই।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১০

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১১

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১২

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৩

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৪

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৫

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৬

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৭

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৮

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৯

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

২০
X