চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ১০:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামের ১৬ আসনে মনোনয়ন জমা দিলেন ১৪৩ জন, জমা দেননি ৮৮ জন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম জেলার ১৬টি সংসদীয় আসনে মোট ১৪৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে মনোনয়ন সংগ্রহ করলেও ৮৮ জন মনোনয়ন জমা দেননি। এবারের নির্বাচনে মনোনয়ন সংগ্রহ করেছিলেন ২৩১ জন।

সোমবার (২৯ ডিসেম্বর) আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসক কার্যালয়ে এসব মনোনয়ন জমা দেওয়া হয়।

চট্টগ্রামের ১৫টি উপজেলা ও ৩৪টি থানা এলাকা নিয়ে মোট ১৬টি সংসদীয় আসন রয়েছে। এর মধ্যে নগরে ৪টি, উত্তরে ৭টি এবং দক্ষিণে ৫টি আসন। এই ১৬টি আসনের ৫টিতে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন, ১০টিতে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও ১টিতে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বেলায়েত হোসেন চৌধুরী। তাদের পাশাপাশি অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ), উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা নির্বাচন কর্মকর্তারা সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন।

রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ের তথ্যমতে, চট্টগ্রাম-১ আসনে ১৩ জন মনোনয়ন সংগ্রহ করলেও জমা দিয়েছেন ১০ জন, চট্টগ্রাম-২ আসনে ১৪ জনের মধ্যে ৯ জন, চট্টগ্রাম-৩ আসনে ১০ জনের মধ্যে ৫ জন, চট্টগ্রাম-৪ আসনে ১১ জনের মধ্যে ১ জন, চট্টগ্রাম-৫ আসনে ১৬ জনের মধ্যে ১০ জন, চট্টগ্রাম-৬ আসনে ৯ জনের মধ্যে ৫ জন মনোনয়ন জমা দিয়েছেন।

চট্টগ্রাম-৭ আসনে ১১ জনের মধ্যে ৯ জন, চট্টগ্রাম-৮ আসনে ১১ জনের মধ্যে ৯ জন, চট্টগ্রাম-৯ আসনে ২৩ জনের মধ্যে ১২ জন মনোনয়নপত্র জমা দেন।

চট্টগ্রাম-১০ আসনে ১৭ জনের মধ্যে ১১ জন, চট্টগ্রাম-১১ আসনে ২৩ জনের মধ্যে ১২ জন, চট্টগ্রাম-১২ আসনে ১৮ জনের মধ্যে ১১ জন, চট্টগ্রাম-১৩ আসনে ১৫ জনের মধ্যে ৯ জন চট্টগ্রাম-১৪ আসনে ২১ জনের মধ্যে ৯ জন, চট্টগ্রাম-১৫ আসনে ৮ জনের মধ্যে মাত্র ৩ জন, এবং চট্টগ্রাম-১৬ আসনে ১১ জনের মধ্যে ৯ সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

নির্বাচন কমিশনের তপশিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দ দেওয়া হবে পরদিন ২১ জানুয়ারি। ২২ জানুয়ারি প্রচারণা শুরু করতে পারবেন প্রার্থীরা। চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১০

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১১

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১২

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১৩

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১৪

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৫

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৬

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৭

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৮

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৯

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

২০
X