কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৯:১১ পিএম
অনলাইন সংস্করণ

মানবিকতার দৃষ্টান্ত স্থাপন কাশিমপুর কারা কর্তৃপক্ষের

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২। ছবি : কালবেলা
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২। ছবি : কালবেলা

মৃত মায়ের সঙ্গে সন্তানের শেষ সাক্ষাৎ করিয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ কর্তৃপক্ষ। এই মানবিক উদ্যোগ ইতোমধ্যেই প্রশংসা কুড়িয়েছে সর্বমহলে।

কারা কর্তৃপক্ষের ব্যতিক্রমধর্মী মানবিক উদ্যোগ উপস্থিত সবার হৃদয় ছুঁয়ে যায়। কঠোর নিয়মের মাঝেও যে মানবিকতা কখনো হারিয়ে যায় না, কাশিমপুর কারা কর্তৃপক্ষ তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার আল মামুন কালবেলাকে বলেন, গত রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে আরপি গেট থেকে ফোন করে জানানো হয়, একটি মরদেহবাহী অ্যাম্বুলেন্স কারাগারের মূল ফটকের বাইরে অবস্থান করছে। অ্যাম্বুলেন্সটিতে ছিলেন ঢাকা হাজারীবাগ থানার অস্ত্র আইনের মামলার আসামি ও কারাবন্দি মো. মামুন হোসেনের মায়ের মরদেহ।

তিনি আরও বলেন, কারাবন্দি মামুন হোসেন কিশোরগঞ্জ জেলার ইটনা থানার ধানেশ্বর গ্রামের মৃত নীল মিয়ার ছেলে। তিনি গত ৫ অক্টোবর থেকে অস্ত্র আইনের মামলায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এ বন্দি আছেন। তার মা ছুফিয়া বেগম মৃত্যুর আগে শেষ ইচ্ছা হিসেবে ছেলেকে একবার দেখার আকুতি জানান স্বজনদের কাছে।

আল মামুন বলেন, মায়ের সেই শেষ ইচ্ছাপূরণে পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে কারাগারে উপস্থিত হন। যদিও প্রতিদিন সন্ধ্যা ৫টার পর কারাগার তালাবদ্ধ হয়ে যায়, তবুও বিষয়টির মানবিক দিক বিবেচনায় কারা মহাপরিদর্শকের বিশেষ অনুমোদন গ্রহণ করে অ্যাম্বুলেন্সটিকে কারা কমপ্লেক্সে প্রবেশের সুযোগ দেওয়া হয়।

সিনিয়র জেল সুপার বলেন, পরবর্তীতে বন্দি মামুন হোসেনকে লকআপ থেকে বের করে এনে মায়ের নিথর দেহের পাশে শেষবারের মতো দাঁড়ানোর সুযোগ করে দেওয়া হয়। অশ্রুসজল চোখে তিনি মাকে শেষ বিদায় জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

১০

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১১

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

১২

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

১৩

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

১৪

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

১৫

ইরান ও ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

১৬

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

১৮

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

১৯

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

২০
X