খুলনা ব্যুরো
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

খুলনায় ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যাচাই-বাছাইয়ের প্রথমদিনে খুলনা-৩ আসনে তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। আসনটিতে বাকি ৯ জনের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার ফয়সল কাদের তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।

মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন— এসএম আরিফুর রহমান মিঠু, মো. আবুল হাসনাত সিদ্দিক ও আব্দুর রউফ মোল্ল্যা। তারা সবাই স্বতন্ত্র প্রার্থী ছিলেন।

বৈধ ৯ প্রার্থী হলেন— ইসলামী আন্দোলনের মো. আব্দুল আউয়াল, বিএনপির রকিবুল ইসলাম, জামায়াতে ইসলামীর মোহাম্মদ মাহফুজুর রহমান, বাসদের জনার্দন দত্ত, এনডিএমের শেখ আরমান হোসেন, জাতীয় পার্টির মো. আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ খেলাফত মজলিসের এফ এম হারুন অর রশীদ এবং স্বতন্ত্র প্রার্থী মো. মুরাদ খান লিটন ও মঈন মোহাম্মদ মায়াজ।

খুলনার আঞ্চলিক নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, খুলনা-৩ আসনে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) শেষ দিন পর্যন্ত ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিল। বুধবার বেলা ১১টা থেকে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হয়। যাচাই-বাছাইকালে ৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল এবং ৯ জনের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়।

এ বিষয়ে খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সাল কাদের বলেন, এই আসনের জন্য ১২ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যার মধ্যে তিন প্রার্থীর যে এক শতাংশ ভোটারের সম্মতি দেওয়ার কথা সেখানে গরমিল পাওয়ায় তিনজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

তিনি আরও বলেন, আরিফুর রহমান মিঠু ঋণখেলাপি বলেও বাতিলের ক্ষেত্রে আরও একটি বিষয় যোগ হয়েছে। তবে নিয়ম অনুযায়ী সবাই নির্বাচন কমিশনে বৈধতা ফিরে পাওয়ার জন্য আপিল করতে পারবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X