কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ০২:১৪ পিএম
অনলাইন সংস্করণ

দুর্বৃত্তের হাতে যুবক হত্যা

মোখলেসুর মোল্লা। ছবি : সংগৃহীত
মোখলেসুর মোল্লা। ছবি : সংগৃহীত

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নে তারাইল গ্রামে মুন্সীবাড়ি সংলগ্ন তিন রাস্তার মোড়ে দুর্বৃত্তের হাতে মোখলেসুর মোল্লা (৪০) নামে এক যুবককে হত্যা হয়েছে।

বুধবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় দিকে এ ঘটনা ঘটে।

মোখলেসুর মোল্লা ফুকরা ইউনিয়নের আবুল কালাম ওরফে কালামিয়া মোল্লার ছেলে।

বর্তমানে তার মরদেহ গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে রয়েছে। ঘটনাস্থলে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন।

পরিবার সূত্রে জানা যায়, সন্ধ্যার আগে মোটরসাইকেলে নিজ বাড়ি থেকে সাকিব নামে এক যুবক ও মোখলেসুর মোল্লা তারাইল বাজারে গিয়েছিলেন। সন্ধ্যার পর ফেরার পথে ফুকরা মুন্সীবাড়ির মোড় এলাকায় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়।

তারা আরও জানায়, মোখলেসুরের আপন ছোট ভাই সিফাত মোল্লা তারাইল বাজার থেকে বাড়ি ফেরার পথে ঘটনাস্থলে পৌঁছে দেখতে পান তার ভাই মোকলেসুরের মোটরসাইকেল পড়ে আছে। এ সময় মোখলেসুরকে রাস্তার পাশে বাগানে উপুড় হয়ে পড়ে থকেতে দেখতে পায়, তাৎক্ষণিক তাকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে সেখানে তিনি মারা যান।

মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কাশিয়ানী থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X