কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ১১:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন : সেলিমুজ্জামান

কাশিয়ানী উপজেলা বিএনপির আয়োজনে দোয়া মাহফিলে বক্তব্য দেন সেলিমুজ্জামান সেলিম। ছবি : কালবেলা
কাশিয়ানী উপজেলা বিএনপির আয়োজনে দোয়া মাহফিলে বক্তব্য দেন সেলিমুজ্জামান সেলিম। ছবি : কালবেলা

গোপালগঞ্জ-১ আসনে (কাশিয়ানী-মুকসুদপুর) জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ধানের শীষ প্রার্থী ও জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায়, কাশিয়ানী-মুকসুদপুর উপজেলার উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখার স্বার্থে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান।

তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি।

সোমবার (৫ জানুয়ারি) বিকেলে কাশিয়ানী উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে দরুদ শরীফ ও ফাতেহা শরিফ পাঠ এবং বিশেষ মোনাজাতের মাধ্যমে মরহুমার রুহের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

একই সঙ্গে তার জীবনের সব ভুল-ত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানানো হয়। পাশাপাশি মোনাজাতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।

এ সময় কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক হিরো মৃধাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১০

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১১

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১২

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৩

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৪

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৫

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১৬

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৭

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৮

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৯

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

২০
X