চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ০১:২৯ পিএম
অনলাইন সংস্করণ

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রি, শীতে কাবু জনজীবন

আগুন জ্বালিয়ে শীত নিবারণ করছেন শিশু ও বৃদ্ধরা। ছবি : কালবেলা
আগুন জ্বালিয়ে শীত নিবারণ করছেন শিশু ও বৃদ্ধরা। ছবি : কালবেলা

সকাল থেকেই ঘন কুয়াশার চাদরে ঢাকা চুয়াডাঙ্গার প্রকৃতি। হাড় কাঁপানো ঠান্ডা আর হিম বাতাসের দাপট। একদিনের ব্যবধানে তাপমাত্রা হঠাৎ কমে যাওয়ায় জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। রাত আর দিনের তাপমাত্রা থাকছে প্রায়ই একই।

কনকনে এই শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। তবে সকালে সূর্যের দেখা মিলেছে। সূর্যের যতটুকু উত্তাপ আছে সেটুকুই আশীর্বাদ হয়েছে এ জনপদের শীতার্ত মানুষের।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৬টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ৯৩ শতাংশ।

সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ৯৬ শতাংশ। গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) এ তাপমাত্রা ছিল ৮ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে শীতে বেড়েছে ঠান্ডাজনিত রোগ এবং ডায়রিয়া। প্রতিদিন হাসপাতালোতে রোগীর ভিড় বাড়ছে।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ মো. জামিনুর রহমান কালবেলাকে জানান, তাপমাত্রার এ অবস্থা আরও দু-একদিন বিরাজমান থাকতে পারে। আগামীকাল কিছুটা তাপমাত্রা বাড়তে পারে। তবে ১০ ডিগ্রির নিচে থাকবে। শৈত্যপ্রবাহ চলমান থাকবে। এরপর তিন দিন শৈত্যপ্রবাহ থাকবে না। তারপর আবার শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১০

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১১

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১২

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৩

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৪

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১৫

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৬

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৭

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৮

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১৯

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

২০
X