কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ১২:৫৫ এএম
অনলাইন সংস্করণ

আপনার একটি ভোটে নির্ধারণ হবে আগামী পাঁচ বছরের ভাগ্য : সেলিমুজ্জামান

গোপালগঞ্জের কাশিয়ানীতে যুবদলের দোয়া মাহফিলে বক্তব্য দেন সেলিমুজ্জামান সেলিম। ছবি : কালবেলা
গোপালগঞ্জের কাশিয়ানীতে যুবদলের দোয়া মাহফিলে বক্তব্য দেন সেলিমুজ্জামান সেলিম। ছবি : কালবেলা

গোপালগঞ্জ-১ আসনে (কাশিয়ানী-মুকসুদপুর) বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, আপনার একটি ভোটে নির্ধারণ হবে এ এলাকার উন্নয়ন, আগামী পাঁচ বছরের ভাগ্য। আপনার ভোটে নির্ধারণ হবে বেকাররা চাকরি পাবে কি— পাবে না, এলাকার মানুষ ভালো থাকবে কি— থাকবে না।

তিনি বলেন, আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে আপনাদের পক্ষের প্রার্থীকে সংসদে কথা বলার সুযোগ দিন। আমি কথা দিচ্ছি আপনাদের সুখে-দুঃখে সবসময় পাশে থাকবো।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সোমবার (২২ ডিসেম্বর) রাতে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কালনা ঘাট সংলগ্ন রাতইল ইউনিয়ন যুবদলের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবদলের যুগ্মআহবায়ক ইমরান শিকদারের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সদস্য সচিব আরিফুর রহমান পাবেলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক শিমুল।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিরো মৃধা, রাতইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঞ্জুরুল ইসলাম আঞ্জু, উপজেলা ছাত্রদলের সভাপতি আমিরুল ইসলাম সোহেলসহ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পযার্য়ের নেতাকর্মীরা।

আলোচনা শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মোনাজাত করে তোবারক বিতরণ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X