কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ১১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে : সেলিমুজ্জামান

কাশিয়ানীতে এক মতবিনিময় সভায় বক্তব্য দেন সেলিমুজ্জামান সেলিম। ছবি : কালবেলা
কাশিয়ানীতে এক মতবিনিময় সভায় বক্তব্য দেন সেলিমুজ্জামান সেলিম। ছবি : কালবেলা

গোপালগঞ্জ-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলের নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায়, স্বাধীনতার পক্ষের শক্তি বিএনপিকে ধানের শীষে ভোট দিন। সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে। এবারের নির্বাচনে এই আসনে (কাশিয়ানী-মুকসুদপুর) ধানের শীষের প্রার্থীকে জয়ী না করলে উপজেলার উন্নয়ন ব্যাহত হবে। তাই দল-মতের ঊর্ধ্বে গিয়ে সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার অনুরোধ।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পরিষদের বর্তমান ও সাবেক ইউপি সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

মতবিনিময় সভায় ইউপি চেয়ারম্যান মাহাবুবুল আলম সেলিম, ১ নম্বর ওয়ার্ড সদস্য শওকত মিনা, দুই নম্বর ওয়ার্ডের গোলাম মোস্তফা, পাঁচ নম্বরের টলিটি ঠাকুর, ৬ নম্বরের আতাউর রহমান, ৭ নম্বর ওয়ার্ড সদস্য মনিমহন বাকচি, ৯ নম্বরের গোড়া কাজী, সংরক্ষিত সদস্য রুনা বেগম, ভানু বেগম, রুনা, সাবেক সদস্য শফিরউদ্দিন (সাফী), মোরশেদ আলমসহ স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।

এ সময় সেলিমুজ্জামান সেলিমের সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১০

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১১

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১২

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৩

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৪

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৫

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৬

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৭

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৮

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

১৯

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

২০
X