মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
‎কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ১২:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

আরও এক প্রার্থীর মনোনয়ন বাতিল

কুড়িগ্রাম-২ আসনের জাতীয় পার্টির (জাপা) প্রার্থী মো. পনির উদ্দিন আহমেদ। ছবি : কালবেলা
কুড়িগ্রাম-২ আসনের জাতীয় পার্টির (জাপা) প্রার্থী মো. পনির উদ্দিন আহমেদ। ছবি : কালবেলা

‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়ায় কুড়িগ্রাম-২ আসনের জাতীয় পার্টির (জাপা) প্রার্থী মো. পনির উদ্দিন আহমেদের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক।

‎বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় রিটার্নিং অফিসারের কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বে থাকা সহকারী কমিশনার আবু বক্কর সিদ্দিক এসব তথ্য নিশ্চিত করেন।

‎রিটার্নিং অফিসারের কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষ সূত্র জানায়, জাপা প্রার্থী ও সাবেক এমপি পনির উদ্দিন আহমেদের বিরুদ্ধে রাজধানী ঢাকার মিরপুরে একটি মামলা হয়েছে। তিনি ওই মামলার তথ্য হলফনামায় উল্লেখ করেননি।এ কারণে তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়। ‎ ‎রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্র জানায়, বৃহস্পতিবার মনোনয়নপত্র বাছাইয়ের প্রথম দিনে কুড়িগ্রাম-১ ও কুড়িগ্রাম-২ আসনের মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করা হয়। ‎ ‎এতে কুড়িগ্রাম-১ আসনে মনোনয়নপত্র দাখিলকারী ছয় প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। তবে কুড়িগ্রাম-২ আসনে মনোনয়নপত্র দাখিলকারী নয় প্রার্থীর মধ্যে জাপা প্রার্থী ও সাবেক সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ ও সতন্ত্র প্রার্থী মো. আতিকুর রহমানের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়। এ আসনে বিএনপি, জামায়াত, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ও এনসিপিসহ বাকি সাত প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে। ‎ ‎তবে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থীরা আপিল করার সুযোগ পাবেন আগামী ৫ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত। ‎ ‎মামলা ও আপিলের বিষয়ে জানতে চাইলে জাতীয় পার্টির প্রার্থী ও সাবেক এমপি পনির উদ্দিন আহমেদ বলেন, আমার নামে যে মামলা হয়েছে, সে বিষয়ে আমি কিছুই জানতাম না। না জানলে কীভাবে হলফনামায় উল্লেখ করব! বৃহস্পতিবার শুনলাম ঢাকার মিরপুরে আমার নামে মামলা হয়েছে এবং সেই কাগজ নিয়ে এসে জমা দেওয়া হয়েছে।

আমি জীবনে কখনো কোনো অন্যায় অনৈতিক কাজ করিনি। এমনকি দীর্ঘদিন রাজনৈতিক জীবনে জেলায় কোনো রাজনৈতিক সংঘর্ষেও জড়াইনি। তাহলে ঢাকায় কীভাবে মামলা হলো, তা আমার বোধগম্য নয়। এখন আমি আপিল করব।

এর আগে হলফনামায় যুক্তরাজ্যের নাগরিকত্বের কথা উল্লেখ থাকায় রংপুর-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X