কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ০৬:২১ পিএম
আপডেট : ০২ জানুয়ারি ২০২৬, ০৯:০৫ পিএম
অনলাইন সংস্করণ

‘নির্বাচনের মাধ্যমে সত্যিকার গণতান্ত্রিক ও রাজনৈতিক সরকার গঠিত হবে’

মনোনয়ন বৈধ ঘোষণা শোনার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সালাহউদ্দিন আহমেদ। ছবি : কালবেলা
মনোনয়ন বৈধ ঘোষণা শোনার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সালাহউদ্দিন আহমেদ। ছবি : কালবেলা

সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ ও অবাধ নির্বাচন অনুষ্ঠিত হবে প্রত্যাশার কথা জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশে গণমানুষের এটি প্রত্যাশা; বাংলাদেশের মানুষের এটি আকাঙ্ক্ষা। শহীদের রক্তের আকাঙ্ক্ষা— নির্বাচনের মাধ্যমে সত্যিকার গণতান্ত্রিক ও রাজনৈতিক সরকার গঠিত হবে; নিরপেক্ষ ভোটগ্রহণের মাধ্যমে।

শুক্রবার (২ ডিসেম্বর) বিকেল ৪টায় কক্সবাজার জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

জনগণ ভোটের অধিকার প্রয়োগ করার জন্য উন্মুখ হয়ে আছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ভোটের সুষ্ঠু ও পরিবেশ বজায় রাখার জন্য দলীয় নেতাকর্মীদের সক্রিয় থাকতে হবে। নির্বাচনী মাঠে সবার জন্য সমান লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে নির্বাচন কমিশনার এবং সরকার সবাইকে মিলে।

সংক্ষিপ্ত ব্রিফিংয়ে সালাহউদ্দিন আহমদ নির্বাচনী মাঠে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার এবং নির্বাচনে জনগণমুক্ত এবং স্বাধীন পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করার ওপর গুরুত্বারোপ করেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ ঘোষিত তপশিলে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে অংশ নিতে কক্সবাজার গেছেন। শুক্রবার দুপুর সোয়া ১টায় ঢাকা থেকে বিমানযোগে তিনি কক্সবাজারে পৌঁছান।

পরে সেখান থেকে শহরের নুনিয়ারছড়াস্থ স্থানীয় একটি মসজিদে সালাহউদ্দিন আহমদ দলীয় নেতাকর্মীরাসহ জুমার নামাজ আদায় করেন। এরপর তিনি সম্প্রতি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া কক্সবাজারের সিনিয়র সাংবাদিক ও দৈনিক আমার দেশ এর স্টাফ রিপোর্টার আনসার হোসেনের শিশু পুত্র রিতাজ হোসেনের কবর জিয়ারত করেন। কবর জিয়ারত শেষে মরহুমের বাসায় গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য স্বজনদের সঙ্গে সাক্ষাত করে সমবেদনা জানান।

বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ আসনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে অংশ নেন।

জেলা রিটার্নিং অফিসার কার্যালয়ে প্রার্থীদের পূর্ব নির্ধারিত মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথমদিনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসন ও কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের দিন ধার্য ছিল। এতে কক্সবাজার-১ আসনে মনোনয়নপত্র জমাদানকারি ৫ জন্য প্রার্থীর মধ্যে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী সরওয়ার আলম কুতুবী ও স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলামের প্রার্থিতা অবৈধ ঘোষিত হয়েছে। এ নিয়ে এই নির্বাচনে আসনটিতে ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধতা পেয়েছে।

এসব প্রার্থী হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জামায়াত ইসলামীর কক্সবাজার শহর শাখার আমির আব্দুল্লাহ আল ফারুক ও গণঅধিকার পরিষদের আব্দুল কাদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১০

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১১

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১২

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৩

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৪

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৫

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৬

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১৭

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

১৮

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১৯

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

২০
X