ভোলা প্রতিনিধি
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ১১:০৫ পিএম
অনলাইন সংস্করণ

জুলাই যোদ্ধাদের ত্যাগে ভোটাধিকার ফিরেছে : মেজর হাফিজ

মনোনয়নপত্র যাচাইবাছাই শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। ছবি : কালবেলা
মনোনয়নপত্র যাচাইবাছাই শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। ছবি : কালবেলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম) বলেছেন, দীর্ঘ ১৬ বছর ধরে জনগণ ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত ছিল। জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে দেশের মানুষ তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে। তবে আসন্ন নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে বলে আশাবাদী।

শনিবার (৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাইবাছাই শেষে ভোলা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে এসব কথা বলেন তিনি।

মেজর হাফিজ বলেন, জুলাই যোদ্ধারা দেশের মাফিয়া সরকারকে বিদায় করে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করেছেন। এর ফলে সাধারণ মানুষ আবারও তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে।

তিনি আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। তারেক রহমান যে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’ ঘোষণা করেছিলেন, সেই পরিকল্পনার আওতায় ৩১ দফাসহ দেশের সার্বিক উন্নয়ন ও সব শ্রেণির মানুষের স্বাধীনতা নিশ্চিত করার বিষয়গুলো দলের নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত থাকবে।

এ সময় তিনি জনগণের প্রতি আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করে গণতন্ত্রকে শক্তিশালী করার আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

১০

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

১১

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

১২

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

১৩

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

১৪

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

১৫

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১৬

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

১৭

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

১৮

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

১৯

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

২০
X