ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ১০:৫১ পিএম
অনলাইন সংস্করণ

অভ্যুত্থান হয়েছিল দেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য : জুনায়েদ সাকি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মনোনয়নপত্র  যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা শোনার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জুনায়েদ সাকি। ছবি : কালবেলা
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা শোনার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জুনায়েদ সাকি। ছবি : কালবেলা

বিএনপির জোট শরিক ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ আব্দুর রহিম সাকি বলেছেন, রক্তস্নাত অভ্যুত্থানের ওপর দাঁড়িয়ে বাংলাদেশের গণতন্ত্রের পথ রচিত হয়েছে।

তিনি বলেন, মূলত অভ্যুত্থান হয়েছিল দেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য। এর জন্য বহু আত্মত্যাগ, এর আগে দীর্ঘ লড়াইয়ে গুম, খুন, হত্যা, হামলা, মামলার মধ্য দিয়ে বিএনপি ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ারসহ বিরোধী রাজনৈতিক দলগুলোর ওপর কীভাবে অত্যাচার হয়েছে, তা সবাই দেখেছে। সে সময় বিএনপি খালেদা জিয়া ও তারেক রহমান, গণসংহতি আন্দোলনসহ সবার প্রতিকূলতা মোকাবিলা করে লড়াই করেছে। সর্বশেষ ছাত্ররা পুরো দেশকে ঐক্যবদ্ধ করে রক্ত দিয়ে অভ্যুত্থান করেছিল।

শনিবার (৩ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসব কথা বলেন তিনি।

এ সময় জুনায়েদ সাকি বলেন, অভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল গণতন্ত্র, ভোটের অধিকার, নাগরিক মর্যাদা, সমতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। ফলে আগামী সংসদ হচ্ছে মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নের সংসদ। সে জন্য এই সংসদ কিন্তু সংবিধান সংস্কার পরিষদেরও নির্বাচন। এটি যেমন জাতীয় নির্বাচন তেমনি সংসদ সংস্কার পরিষদেরও নির্বাচন।

গণভোটের বিষয়ে দেশের মানুষকে জানানো সবার কর্তব্য বলে উল্লেখ করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

১০

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১১

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১২

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১৩

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৪

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৫

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১৬

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৭

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৮

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৯

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

২০
X