জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ০৫:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

৪ বালতি ভর্তি ককটেল উদ্ধার

উদ্ধার ককটেল নষ্ট করা হয়। ছবি : কালবেলা
উদ্ধার ককটেল নষ্ট করা হয়। ছবি : কালবেলা

শরীয়তপুরের জাজিরায় সাম্প্রতিক সহিংস সংঘর্ষের ঘটনায় বড় ধরনের নাশকতার আশঙ্কা কাটিয়ে উঠেছে স্থানীয়রা। বিলাসপুর ইউনিয়নের চেরাগ আলী বেপারিকান্দি এলাকায় অভিযান চালিয়ে জাজিরা থানা পুলিশ ৪ বালতি ভর্তি ককটেল উদ্ধার করেছে।

রোববার (৪ জানুয়ারি) বিকেলে সংঘর্ষকবলিত ওই এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব ককটেল উদ্ধার করা হয়। পুলিশ জানায়, উদ্ধারকৃত ককটেলগুলো বিস্ফোরিত হলে এলাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল।

এর আগে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে ওই এলাকায় দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটে এবং একজন যুবক বোমার আঘাতে হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গুরুতর আহত হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান শুরু করে। অভিযানের অংশ হিসেবে আশপাশের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে চার বালতি ভর্তি ককটেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ককটেলগুলো নিরাপদে নিষ্ক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেহ্ আহম্মেদ বলেন, সংঘর্ষের পর এলাকায় তল্লাশি চালিয়ে চার বালতি ককটেল উদ্ধার করা হয়েছে। এটি বড় ধরনের নাশকতা হতে পারত। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১০

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১১

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১২

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৩

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১৪

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১৫

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৬

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১৭

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১৮

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৯

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

২০
X