চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ০৪:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

চেকপোস্টে পুলিশ সদস্যদের হুমকি, অতঃপর...

গ্রেপ্তার তিন যুবক। ছবি : কালবেলা
গ্রেপ্তার তিন যুবক। ছবি : কালবেলা

চুয়াডাঙ্গা শহরের একাডেমি মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর চেকপোস্টে পুলিশ সদস্যদের সঙ্গে অসদাচরণ ও হুমকি দেওয়ার ঘটনায় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৪ জানুয়ারি) দিবাগত রাতে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ও ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে জীবননগর উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। এর আগে শুক্রবার (২ জানুয়ারি) দিবাগত রাতে চুয়াডাঙ্গা শহরের একাডেমি মোড়ে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার তিনজন হলেন- জীবননগরের উথলী এলাকার আজগার আলীর ছেলে রাজু হোসেন (২৫), একই এলাকার রাইয়ানের ছেলে রিওন মিয়া (২৫) ও দর্শনার রাঙ্গিয়ারপুতা এলাকার শহিদুল ইসলারের ছেলে সাওন (২৭)।

জানা গেছে, চেকপোস্টে দায়িত্ব পালনকালে কয়েকজন যুবক পুলিশ সদস্যদের উদ্দেশ্যে অশালীন ভাষায় কথা বলেন এবং ‘দেখে নেওয়ার’ হুমকি দেন। এ-সংক্রান্ত একটি ভিডিও বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হলে তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

ভিডিওটি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে এলে তাৎক্ষণিকভাবে আইনিব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় রোববার মধ্যরাতে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ অভিযানে জীবননগর উপজেলার বিভিন্ন এলাকা থেকে তিন যুবককে গ্রেপ্তার করা হয়।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে অসদাচরণ ও হুমকি প্রদান গুরুতর অপরাধ। তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজে বাধা প্রদানকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। ভবিষ্যতেও এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১০

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

১১

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

১২

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১৪

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১৫

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

১৬

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

১৭

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

১৮

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১৯

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

২০
X