রংপুর প্রতিনিধি
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ০৫:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

দুধ দিয়ে গোসল করে বিএনপি নেতার পদত্যাগ

রংপুরের বদরগঞ্জে দল থেকে পদত্যাগ করে দুধ দিয়ে গোসল করেছেন বিএনপি নেতা মো. গোলাম রব্বানী। ছবি : কালবেলা
রংপুরের বদরগঞ্জে দল থেকে পদত্যাগ করে দুধ দিয়ে গোসল করেছেন বিএনপি নেতা মো. গোলাম রব্বানী। ছবি : কালবেলা

রংপুরের বদরগঞ্জে দল থেকে পদত্যাগ করে দুধ দিয়ে গোসল করেছেন বিএনপির এক নেতা। পদত্যাগকারী এই নেতার নাম মো. গোলাম রব্বানী। তিনি রংপুরের বদরগঞ্জ উপজেলার দুই নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছিলেন।

মঙ্গলবার (০৬ জানুয়ারি) দুপুরে লোহানীপাড়া ইউনিয়নের মন্ডলেরহাট বাজারে দুধ দিয়ে গোসল করার পর তিনি জনসম্মুখে তার পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগের কারণ হিসেবে তিনি জানান, ইউনিয়ন বিএনপির কিছু নেতার দুর্নীতিসহ নানা কারণে ক্ষুব্ধ হয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে তিনি আনুষ্ঠানিকভাবে ইউনিয়ন বিএনপির সভাপতির কাছে তার পদত্যাগপত্র জমা দেন বলেও জানান।

পদত্যাগকারী নেতা গোলাম রব্বানী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু ইউনিয়ন বিএনপির কিছু নেতার দুর্নীতির জন্য স্থানীয়দের কাছে তিনি কটাক্ষ ও সমালোচনার শিকার হচ্ছিলেন। এ বিষয় নিয়ে পরিবারের কাছেও চাপে ছিলেন তিনি। এ কারণে বাধ্য হয়ে দল থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

অন্য কোনো দলে যোগদান করবেন কিনা– এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মাত্র বিএনপি থেকে পদত্যাগ করলাম। যদি অন্য কোনো দলের আদর্শ ভালো লাগে তাহলে সেখানে যোগদান করব।

ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় লোকজন বিষয়টি প্রত্যক্ষ করেন। ব্যতিক্রমী এই পদত্যাগের ঘটনায় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

জানা গেছে, গত বছরের ৩০ এপ্রিল নেতাকর্মীদের সরাসরি ভোটের মাধ্যমে লোহানীপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে গোলাম রব্বানীকে সভাপতি এবং আশরাফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

এ বিষয়ে জানতে লোহানীপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো সাড়া দেয়নি।

তবে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন বলেন, ‘গোলাম রব্বানী মূলত জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। বিএনপির দলীয় কোনো কার্যক্রমে তিনি সক্রিয় ছিলেন না। সুযোগ-সুবিধার আশায় তিনি বিএনপিতে যোগ দিয়েছিলেন বলে আমাদের ধারণা। বর্তমানে সেই সুযোগ না পাওয়ায় তিনি পদত্যাগ করেছেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয় তদন্ত কমিটি

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু হবে : ট্রাম্প

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

১০

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

১১

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

১২

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

১৩

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

১৪

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

১৫

এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান 

১৬

নারী-শিশু নির্যাতন মামলা, হাইকোর্টে বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে

১৭

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি হলেন তামিম

১৮

মহিলা দল নেত্রীর অডিও ভাইরাল / ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

১৯

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘এমটিবি ট্রেড এক্স’ চালু, মিলবে যে সুবিধা

২০
X