নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ০৩:৫০ পিএম
অনলাইন সংস্করণ

নওগাঁয় বিএনপির দুই নেতাকে বহিষ্কার

বহিষ্কৃত নেতাদের একজন আবুল কালাম আজাদ স্বপন। ছবি : কালবেলা
বহিষ্কৃত নেতাদের একজন আবুল কালাম আজাদ স্বপন। ছবি : কালবেলা

নওগাঁর মহাদেবপুরে বিএনপির দুই নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। ধানের শীষের বিরুদ্ধে গিয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সাময়িক বহিষ্কৃত আবুল কালাম আজাদ স্বপন ও মহাদেবপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আর দুলাল হোসেন যুগ্ম সম্পাদক।

সোমবার (০৫ জানুয়ারি) জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপনের দলীয় প্যাডে স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বিষয়টি জানা যায়।

সাময়িক বহিষ্কারাদেশে বলা হয়, মহাদেবপুর উপজেলা বিএনপির দায়িত্বশীল পদে থাকা সত্ত্বেও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীক প্রার্থীর বিরুদ্ধে বিরুদ্ধাচারণে লিপ্ত রয়েছেন। তাই দলীয় শৃঙ্খলা ভঙ্গকারী কর্মকাণ্ডের জন্য আপনার দলীয় পদমর্যাদাসহ দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো। সে সঙ্গে তাদের দলীয় সব কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য বলা হয়। একইসঙ্গে জেলা বিএনপির সব নেতাকর্মী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের তাদের সঙ্গে দলীয় কোনো ধরনের যোগাযোগ না রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

সাময়িক বহিষ্কারের বিষয়টি মঙ্গলবার (০৬ জানুয়ারি) দুপুরে কালবেলাকে নিশ্চিত করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন।

এ বিষয়ে জানতে চাইলে বহিষ্কৃত দুলাল হোসেন কালবেলাকে বলেন, এখনো প্রতীক নিয়ে নির্বাচন শুরু হয়নি। আগামী ২০ তারিখের পর শুরু হবে। তার আগেই কীভাবে বহিষ্কার করা হয়েছে এটা আমার বোধগম্য নয়। আমরা ধানের শীষের লোক, ধানের শীষের পক্ষেই কাজ করব। এ ছাড়া বিএনপি বৃহৎ দল হওয়ায় সারা দেশে একাধিক প্রার্থী ছিল। একেকজন তাদের পছন্দের নেতাকে সমর্থন দিয়েছিল।

একইভাবে ধানের শীষের বিরুদ্ধে যাওয়ার সুযোগ নেই জানিয়ে বহিষ্কৃত আবুল কালাম আজাদ স্বপন কালবেলাকে বলেন, এ আসনে তিনটা প্রার্থী থাকার কারণে আমি এক জনের পক্ষে ছিলাম। আর আগামী ২০ তারিখ থেকে প্রতীক বরাদ্দের পর নির্বাচনী প্রচার শুরু হবে। আমি কখনও ধানোর শীষ ও দলের বিরুদ্ধে কাজ করতে চাই না। অবশ্যই ধানের শীষের পক্ষেই কাজ করব। এ ছাড়া বহিষ্কারের নোটিশ এখনো পাইনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

১০

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১১

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

১২

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

১৩

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

১৪

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

১৫

ইরান ও ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

১৬

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

১৮

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

১৯

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

২০
X