রংপুর প্রতিনিধি
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ০৩:৩২ পিএম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ০৩:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

গ্রেপ্তারের পর যুবলীগ নেতার পোস্ট, লিখলেন ‘আমাকে পুলিশ ধরল’

গ্রেপ্তার হুমায়ুন কবির। ছবি : কালবেলা
গ্রেপ্তার হুমায়ুন কবির। ছবি : কালবেলা

রংপুরের বদরগঞ্জ উপজেলায় ‘ডেভিল হান্ট’ অভিযানে যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে গ্রেপ্তারের পর তার দেওয়া ফেসবুক পোস্টটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং সমালোচনার সৃষ্টি হয়।

বুধবার (৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে লোহানীপাড়া ইউনিয়নের কাঁচাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হুমায়ুন কবির উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড যুবলীগের নেতা। এছাড়া ছাত্রজীবনে তিনি ছাত্রলীগের পদধারী নেতা ছিলেন।

এদিকে হুমায়ুন কবির গ্রেপ্তারের বিষয়টি জানিয়ে ওই নেতা তার ফেসবুক আইডি থেকে সেলফিসহ একটি পোস্ট দেন। পোস্টটির ক্যাপশনে লেখা হয়, ‘আমাকে পুলিশ ধরল।’ তবে এ বিষয়ে জানতে পুলিশের সঙ্গে যোগাযোগের কিছুক্ষণ পর পোস্টটি মুছে ফেলা হয়। কিন্তু তার দেওয়া ফেসবুক পোস্টটি দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং সমালোচনার সৃষ্টি হয়।

এ বিষয়ে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান জাহিদ সরকার জানার, সন্ত্রাস দমন আইনের মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তিনি ছাত্রলীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক ও বর্তমানে ওয়ার্ড যুবলীগের কমিটিতে রয়েছেন।

তবে গ্রেপ্তার ওই নেতার ফেসবুকে পোস্ট দেওয়া নিয়ে তিনি আরও বলেন, ‘এটা কোন জায়গায় তুলে দিল, আমি তো বুঝতে পারলাম না। ও কীভাবে দেবে, ওর স্ত্রী হয়তো দিছে।’

এদিকে ওসির সঙ্গে কথা বলার পর হুমায়ুনের ফেসবুক আইডিতে ওই পোস্টটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই হত্যা মামলা / ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে আজ সাক্ষ্য দেবেন সাংবাদিক আশরাফ কায়সার

প্রশাসনের সঙ্গে বৈঠকের পর খুলল তালা, ক্লাস-পরীক্ষা বর্জন অব্যাহত

এইচএসসির রসায়ন প্রশ্নে ভুল ছিল কি না জানাল শিক্ষা বোর্ড

সেনা সদস্যদের পদোন্নতিতে রাজনৈতিক প্রভাবের ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

আরএসএফকে ছাড় দেবে না সুদানের বাহিনী, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা

কিডনি রোগে আক্রান্ত কিশোরের কাঁধে পাঁচজনের সংসার

আগামী ৩ দিন বৃষ্টি নিয়ে যে পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর

ফটিকছড়িতে চলছে ৪৮ ঘণ্টার হরতাল

চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

৩০ হাজার উত্তর কোরিয়ার সেনা মোতায়েন করতে চায় রাশিয়া, দাবি জেলেনস্কির

১০

কক্সবাজারে ক্রসফায়ার / একরামুল হত্যায় হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন

১১

বার্লিনে সমকামীদের উৎসবে গাড়ি হামলা, হতাহত ১৭ 

১২

সুনামগঞ্জে কমছে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা নেই

১৩

এপিসি থেকে ফেলে ইয়ামিনকে হত্যা / সাবেক এমপিসহ ১৯ আসামির নামে ট্রাইব্যুনালে অভিযোগ

১৪

নেইমারের জোড়া গোল, তবে আলোচনায় ব্যতিক্রমী উদযাপন

১৫

জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

১৬

ইরানে মার্কিন হামলায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার কুয়েতের

১৭

‘শ্রাবণের মেঘগুলো’ গানে হাজারো শিক্ষিকার প্রতিবাদী পোস্ট 

১৮

কাস্পিয়ান সাগরে ইরানের জাহাজে ইউক্রেনের হামলা, নাবিক নিহত

১৯

কৃষি বাংলাদেশের অর্থনীতির প্রধান ভিত্তি: শ্রমমন্ত্রী

২০
X