সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ০৯:২৭ পিএম
অনলাইন সংস্করণ

‘ভোটের মাধ্যমে সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ানোই হবে খালেদা জিয়ার আদর্শের প্রতি প্রকৃত সম্মান’

উপজেলার ইছাপুরা ইউনিয়ন পরিষদের মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে শেখ মো. আব্দুল্লাহসহ নেতাকর্মীরা। ছবি : কালবেলা
উপজেলার ইছাপুরা ইউনিয়ন পরিষদের মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে শেখ মো. আব্দুল্লাহসহ নেতাকর্মীরা। ছবি : কালবেলা

মুন্সীগঞ্জ-০১ (সিরাজদীখান-শ্রীনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ বলেছেন, ভোটের মাধ্যমে সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ানোই হবে খালেদা জিয়ার আদর্শের প্রতি প্রকৃত সম্মান।

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে উপজেলার ইছাপুরা ইউনিয়ন পরিষদের মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে এ কথা বলেন তিনি। ইছাপুরা ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

শেখ মো. আব্দুল্লাহ বলেছেন, মুন্সীগঞ্জ-১ আসনকে সন্ত্রাস ও নেশামুক্ত করতে হলে সবাইকে নামাজ পড়তে হবে, মসজিদমুখী হতে হবে। আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের সকল মানুষের কল্যাণে আজীবন সংগ্রাম করে গেছেন। তার জন্য আমরা শুধু আনুষ্ঠানিকভাবে নয়, প্রতিদিনের নামাজে দোয়া করব।

তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নেতাকর্মীদের ধৈর্য, শৃঙ্খলা ও জনসম্পৃক্ত রাজনীতি করতে হবে। জনগণের রায়ে নির্বাচিত হয়ে মুন্সীগঞ্জ-০১ আসনকে একটি উন্নত, শান্তিপূর্ণ ও বৈষম্যহীন এলাকা হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর।

দোয়া ও মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন ইছাপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক নুরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, সিনিয়র সহসভাপতি মো. মোতাহার হোসেন, সহসভাপতি ওয়াহিদুজ্জামান মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুমুর রশিদ মাসুম ও আতাউর রহমান হাওলাদার, সাংগঠনিক সম্পাদক হাজি নুর হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল, সাবেক সদস্য সচিব আলহাজ আনসার মোল্লা, উপজেলা বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহ আলম।

অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনাসহ দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং একটি গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিরতি ভেঙে নতুন গান নিয়ে ফিরছেন মেহরাব

অধ্যাপিকাকে হত্যা করতে ১৪০০ কিমি পাড়ি দিল দম্পতি

সংসদে আমির হামজা / ‘৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না’

নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ নেতাকর্মী আটক

গাজীপুর পৌরসভার সাবেক মেয়র মারা গেছেন

ক্লাব ক্যাটাগরি থেকে বোর্ড পরিচালক হলেন যারা

গান শোনাতে ঢাকা আসছেন অনুপম রায়

সংসদে সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা / ‘হাসপাতাল নিজেই আইসিইউতে চলে গেছে’

ইউরোপের অভিবাসন নীতির সমালোচনা করলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে সাঈদ ইব্রাহিম

১০

প্রেম ভাঙেনি, বরং বিয়ের পথে সজল আলি ও হামজা সোহেল

১১

শ্রমিকদের বকেয়া পরিশোধ না করেই কারখানা বন্ধের অভিযোগ

১২

১৯ মে থেকে ৭ জুন : রামিসার জন্য বিচার প্রক্রিয়া যেভাবে এগিয়েছে

১৩

১০০ দিনের যুদ্ধ : টিকে থাকাই কি ইরানের বিজয়?

১৪

পোপ লিওর উন্মুক্ত প্রার্থনায় মাদ্রিদের রাস্তায় লাখো মানুষের ঢল

১৫

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম

১৬

এক বছরেই উধাও সাড়ে ৪ হাজার ডাস্টবিন

১৭

‘মিমিকে শাস্তি তাকে পেতেই হবে, তার শেষ দেখেই ছাড়ব’

১৮

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি

১৯

সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন তামিম

২০
X