সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ১০:৩৮ পিএম
আপডেট : ১০ জানুয়ারি ২০২৬, ১০:৪২ পিএম
অনলাইন সংস্করণ

সাতক্ষীরার তরুণদের মধ্যে বিপুল প্রতিভা রয়েছে : মিঠু

শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় বক্তব্য রাখছেন নাসিম ফারুক খান মিঠু। ছবি : কালবেলা
শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় বক্তব্য রাখছেন নাসিম ফারুক খান মিঠু। ছবি : কালবেলা

সাতক্ষীরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি নাসিম ফারুক খান মিঠু বলেছেন, সাতক্ষীরা ক্রীড়াঙ্গনের উর্বর ভূমি। এখানকার তরুণদের মধ্যে বিপুল প্রতিভা রয়েছে। গঠনমূলক ক্রীড়া আয়োজন নিয়মিত হলে জেলার খেলাধুলা আরও সমৃদ্ধ হবে এবং জাতীয় পর্যায়েও সাতক্ষীরার খেলোয়াড়রা নিজেদের মেধার স্বাক্ষর রাখতে পারবে।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ফাইনাল খেলায় রসুলপুর ক্রিকেট একাদশকে ৭ উইকেটে হারিয়ে জয় তুলে নেয় সাতক্ষীরা টাইগার্স ক্রিকেট একাদশ। খেলায় প্রথমে ব্যাট করতে নেমে রসুলপুর ক্রিকেট একাদশ নির্ধারিত ১০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১০৫ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে সাতক্ষীরা টাইগার্স ক্রিকেট একাদশ ৩ উইকেট হারিয়ে ১০ ওভারে ১০৬ রান করে সহজ জয় নিশ্চিত করে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সভাপতি মো. আল মামুন, শহর ছাত্রদলের সদস্য সচিব মো. শাহিন ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার সাবেক প্রধান সমন্বয়ক মো. ইমরান হোসেন, বর্তমান জেলা কমিটির আহ্বায়ক আরাফাত হোসাইন ও বিসিবির কোচ মুফাচ্ছিনুল তপু।

আয়োজকরা জানান, শহীদ ওসমান হাদির আদর্শ তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া এবং সুস্থ ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা বিকাশের লক্ষ্যেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১০

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১১

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১২

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৩

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৪

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৫

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১৬

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৭

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৮

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৯

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

২০
X