নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ১০:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের দাওয়াত নিয়ে দুপক্ষের সংঘর্ষ, সাবেক ইউপি সদস্য নিহত

নিহত জিতু মিয়া। ছবি : সংগৃহীত
নিহত জিতু মিয়া। ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিয়ের অনুষ্ঠানে দাওয়াত দেওয়া নিয়ে দুপক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামে সাবেক এক ইউপি সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।

সোমবার (১২ জানুয়ারি) বিকেলে উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল গ্রামের মসজিদবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জিতু (৬২) ধরমন্ডল ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাবেক ইউপি সদস্য জিতু মিয়ার সঙ্গে আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় রমজান মেম্বারের বিরোধ চলছিল। সোমবার দুপুরে মসজিদবাজার এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যান জিতু মিয়া। সেখানে প্রতিপক্ষের লোকজনের সঙ্গে দেখা হয় তার। বিয়েতে তাদের দাওয়াত দেওয়ায় ক্ষিপ্ত হন তিনি।

পরে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষের লোকজন। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে জিতু মিয়া গুরুতর আহত হন। পরে তাকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. ওবায়দুর রহমান বলেন, বিয়ের দাওয়াত নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষে সাবেক ইউপি সদস্য জিতু মিয়া নিহত হন। এ ঘটনায় পুলিশ আইনিব্যবস্থা নিচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১০

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১২

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

১৩

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

১৪

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১৫

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১৬

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১৭

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১৮

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১৯

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

২০
X