আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ০৪:২০ পিএম
অনলাইন সংস্করণ

শীর্ষ সন্ত্রাসী ‘ট্যাটো’ সোহেল গ্রেপ্তার

গ্রেপ্তার মো. সোহেল। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার মো. সোহেল। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারায় ১০টি চাঞ্চল্যকর মামলার পলাতক আসামি মো. সোহেল প্রকাশ ওরফে ট্যাটো সোহেলকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১২ জানুয়ারি) রাতে উপজেলার চাতরী ইউনিয়নের মহতরপাড়া গ্রামের শরীফ মেম্বারের বাড়িতে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. সোহেল স্থানীয় রবিউল হোসেনের ছেলে।

থানা সূত্রে জানা গেছে, আনোয়ারার কান্দরিয়া খালের ওপর স্লুইসগেট নির্মাণ কাজ শুরু করার পর থেকে মো. সোহেল এবং তার দলবল ঘটনাস্থলে এসে ঠিকাদার থেকে ২৫ লাখ টাকা এবং একটি মোটরসাইকেল চাঁদা দাবি করে আসছে। গত ৫ জানুয়ারি তারা নির্মাণস্থলে গিয়ে নির্মাণ সামগ্রী ছড়িয়ে ছিটিয়ে ত্রাস সৃষ্টি করে এবং নিয়োজিত শ্রমিকদের মারধর করে। পরে ঠিকাদারের প্রতিনিধি মো. শাহিন খান বাদী হয়ে মো. সোহেল এবং মো. হাছানসহ অজ্ঞাত আরও দুজনকে আসামি করে মামলা করেন।

এ বিষয়ে আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, সোহেলের বিরুদ্ধে ১০টিরও অধিক মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। সোমবার রাতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

১১

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

১২

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১৩

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১৪

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১৫

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৬

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১৭

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১৮

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৯

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

২০
X