মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ১১:২২ এএম
অনলাইন সংস্করণ

শীর্ষ সন্ত্রাসী ইলিয়াসের বাসায় সেনাবাহিনীর হানা

মুন্সীগঞ্জ জেলার মানচিত্র। ছবি : কালবেলা গ্রাফিক্স
মুন্সীগঞ্জ জেলার মানচিত্র। ছবি : কালবেলা গ্রাফিক্স

মুন্সীগঞ্জের চরাঞ্চলের শীর্ষ সন্ত্রাসী গ্রুপের সদস্য ইলিয়াস ভূঁইয়ার বাড়ি থেকে ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টা ৫০ মিনিট নাগাদ সদর উপজেলার আধারা ইউনিয়নের সোলারচর দক্ষিণ পাড়া থেকে মুন্সীগঞ্জ আর্মি ক্যাম্পের সদস্যরা এ কার্তুজ উদ্ধার করেন।

ইলিয়াস ভূঁইয়ার নামে মুন্সীগঞ্জ সদর থানায় ৮টি বিস্ফোরক ও অস্ত্র মামলা রয়েছে।

মুন্সীগঞ্জ আর্মি ক্যাম্প এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে অপরাধমূলক কার্যক্রম রোধ ও অপরাধীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে সেনাবাহিনী বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায়, সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনে মুন্সীগঞ্জ সদর আর্মি ক্যাম্প মঙ্গলবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের সোলারচর দক্ষিণপাড়া এলাকায় তল্লাশি অভিযান চালায়। সহিংসতা ও নাশকতাকারী চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী ইলিয়াস ভূঁইয়ার বসত বাড়িতে যৌথ বাহিনীর অভিযানে ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। তবে ইলিয়াস ভূঁইয়া যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

উদ্ধার কার্তুজ মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X