চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ০৭:২৫ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ সদস্য দায়িত্বে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

চট্টগ্রামের সাতকানিয়ার বিজিবির ১০৪তম রিক্রুটিং প্যারেডের সমাপনী অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : সংগৃহীত
চট্টগ্রামের সাতকানিয়ার বিজিবির ১০৪তম রিক্রুটিং প্যারেডের সমাপনী অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে দেশে ৮ লাখ ৯৭ হাজার ১১৭ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (১৪ জানুয়ারি) সকালে চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল ইজ্জতে বিজিবির ১০৪তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। অনুষ্ঠানে বিজিবির ইতিহাসে রেকর্ড ৩ হাজার ২৩ জন নবীন সদস্য অংশ নেন; এর মধ্যে ২ হাজার ৯৫০ পুরুষ এবং ৭৩ নারী।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শৃঙ্খলা হলো সৈনিক জীবনের অলংকার। আদেশ ও কর্তব্য পালনে যে কখনো পিছপা হয় না, সেই প্রকৃত সৈনিক। বিজিবি কোনো রাজনৈতিক দলের বাহিনী নয়, এটি জনগণের করের টাকায় পরিচালিত একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। তাই অনৈতিক বা পক্ষপাতমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকাবেন।

নির্বাচনি প্রস্তুতি বিষয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, বিজিবির ৩৭ হাজার ৪৫৩ জন সদস্য দেশের ৬১টি উপজেলায় দায়িত্ব পালন করবেন। এছাড়া তিনি দুর্নীতিকে রাষ্ট্রের বড় শত্রু হিসেবে উল্লেখ করে তা দমন করতে কঠোর হওয়ার আহ্বান জানান। সভায় নবীন সৈনিকদের উদ্দেশে পেশাদারিত্ব, সততা এবং সাহসের সঙ্গে দায়িত্ব পালনের পরামর্শও দেন তিনি।

এদিকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাহস থাকলে দেশে এসে কথা বলতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পুত্র সজীব ওয়াজেদ জয়ের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সাংবাদিক প্রশ্ন করেন পার্শ্ববর্তী রাষ্ট্রে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয় নির্বাচন নিয়ে বিভিন্ন সময় হুমকি ধামকি দিয়ে আসছেন। তা ভোটারদের শঙ্কিত করবে কি না? জবাবে তিনি বলেন, আপনি তো নিজে শঙ্কিত না। আর ওই দূরে থেকে তারা বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে, যদি তাদের এত সাহস থাকে তো দেশে এসেই তো দিত। যারা পালায়া আছে অন্য জায়গায়, ওখান থেকে অনেক কিছু বলতে পারে।

তিনি আরও বলেন, তারা পালায়ে আছে, পালায়ে ওখান থেকে বলতেছে। তাদেরটায় কেউ শঙ্কিত হবে না কি। যদি ওনাদের সাহস থাকে দেশের ভেতরে আসুক। আইসা আইনের আওতায়, আইনের আশ্রয় নিক এবং তারা তাদের কথা বলুক। অন্য দেশে পালায়া কথা বললে তো এটার কোনো ‘ভেল্যু’ নাই।

যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের বা নির্বাচনে নিরাপত্তার জন্য কী ব্যবস্থা নিয়েছেন, এমন প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নির্বাচনে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তাদের জন্য ফোর্সের সংখ্যা বাড়ানো হচ্ছে এবং কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না। আপনারা যদি সবাই সহযোগিতা করেন নির্বাচন খুব শান্তিপূর্ণভাবে হয়ে যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫

বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে কারা?

বাস খাদে পড়ে নিহত ৪

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক: শি জিনপিং

সব রেকর্ড ভাঙছে ২০২৬ বিশ্বকাপ! ফুটবল ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে যা কিছু

আজ বেস্ট ফ্রেন্ড দিবস

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

১০

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

১১

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

১২

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে এমপির মামলার আবেদন খারিজ

১৩

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

১৪

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

১৫

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

১৬

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

১৭

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে লঞ্চঘাট

১৮

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

১৯

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

২০
X