শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ০১:০৭ পিএম
অনলাইন সংস্করণ

আলোচিত পাশাতেই আস্থা ১১ দলীয় জোটের

অ্যাডভোকেট শাহিনুর পাশা চৌধুরী। ছবি : সংগৃহীত
অ্যাডভোকেট শাহিনুর পাশা চৌধুরী। ছবি : সংগৃহীত

সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন আলোচিত প্রার্থী অ্যাডভোকেট শাহিনুর পাশা চৌধুরী। এই আসনে জোটের আরও তিন দলের প্রার্থীকে পেছনে ফেলে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে জোটের চূড়ান্ত মনোনয়ন ভাগিয়ে এনেছেন তিনি।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় কালবেলাকে এই তথ্য নিশ্চিত করেছেন শাহিনুর পাশা চৌধুরী নিজে।

সুনামগঞ্জ-৩ আসনে জোটের চূড়ান্ত মনোনয়ন পাওয়ায় ১১ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘আল্লাহর শুকরিয়া এবং ১১ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দের প্রতি মোবারকবাদ জানাই৷ তারা সঠিকভাবে মাঠের জনপ্রিয়তা যাচাই-বাছাই করে আমাকে মূল্যায়ন করেছেন। সকলের সার্বিক সহযোগিতায় আগামী দিনে সুনামগঞ্জ-৩ আসন ১১ দলীয় জোটকে উপহার দিতে পারব ইনশাআল্লাহ।’

জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদ ব্যক্ত করে শাহিনুর পাশা চৌধুরী বলেন, ‘আমি এরই মধ্যে ৬ বার নির্বাচনে অংশগ্রহণ করে একবার এমপিও হয়েছিলাম। এ পর্যন্ত পৌঁছাতে আমার ৩৫ বছর সময় লেগেছে। আমার প্রতিপক্ষের প্রার্থী যারা রয়েছেন তারা নির্বাচনের মাঠে একেবারে নতুন। কাজেই প্রতিপক্ষকে আমার কাছে মোটেই কঠিন মনে হচ্ছে না। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।’

উল্লেখ্য, ২০২৪ সালের ৭ জানুয়ারি শেখ হাসিনার নেতৃত্বাধীন বিতর্কিত ডামি নির্বাচনে তৃণমূল বিএনপির প্রার্থী হিসেবে সোনালি আঁশ প্রতীকে নির্বাচন করেন মাওলানা শাহিনুর পাশা চৌধুরী। দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশগ্রহণ করায় তাকে দল থেকে বহিষ্কার করে জমিয়ত। তুমুল বিতর্কের মুখে ওই নির্বাচনে অংশ নিয়ে জামানত হারান তিনি। সর্বশেষ ২০২৪ সালের ১৬ ডিসেম্বর মাওলানা মামুনুল হকের দল বাংলাদেশ খেলাফত মজলিসে যোগ দেন শাহিনুর পাশা। বর্তমানে তিনি দলটির কেন্দ্রীয় নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করছেন।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা

তারকা হয়েও পুরো বিশ্বকাপ বেঞ্চে বসে কেটেছে যে ফুটবলারদের

গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, জড়িতদের শনাক্তে জিএমপির অভিযান

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া দুই পিস্তল উদ্ধার

ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে রেলগেটে বাস, মাহিন্দ্রা ও ইজিবাইকে ধাক্কা, নিহত ২

সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন

নির্দিষ্ট সময়ে খাবার খেলে বার্ধক্যেও ভালো থাকবে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কর্মক্ষমতা: গবেষণা

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

১০

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

১১

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

১২

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

১৩

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

১৪

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

১৫

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

১৬

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

১৭

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

১৮

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৯

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

২০
X