সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ০৪:৪২ পিএম
অনলাইন সংস্করণ

আগুন পোহাতে গিয়ে দগ্ধ গৃহবধূর মৃত্যু

গাইবান্ধা জেলার মানচিত্র। ছবি : কালবেলা গ্রাফিক্স
গাইবান্ধা জেলার মানচিত্র। ছবি : কালবেলা গ্রাফিক্স

গাইবান্ধার সাদুল্লাপুরে আগুন পোহানোর সময় অগ্নিদগ্ধ হয়ে নাজমা বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট বার্ন ও প্লাস্টিক সার্জারিতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নাজমা বেগম (৪৮) সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের উত্তর ভাঙ্গামোড় গ্রামের ওয়াহেদ আকন্দের স্ত্রী।

স্বজনরা জানান, নাজমা বেগম সোমবার (১২ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে শীত নিবারণের জন্য খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাচ্ছিলেন। এ সময় অসাবধনতায় তার পরনের কাপড়ে আগুন লেগে যায়। এতে শরীরের বিভিন্ন অংশে দগ্ধ হয়ে আহত হন তিনি।

তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট বার্ন ও প্লাস্টিক সার্জারিতে নেওয়া হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় নাজমা বেগমের মৃত্যু হয়।

এ ঘটনার সত্যতা স্বীকার করে দামোদরপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুর রশিদ শেখ বলেন, আগুনে দগ্ধ হয়ে নাজমা বেগম নামের এক নারী মারা গেছেন।

এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, ওই গৃহবধূর মৃত্যুর কারণ জানার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে, ইসরায়েলে ‘আতঙ্ক’

জার্মানি বনাম কুরাসাও ম্যাচে কে জিতবে, নিউইয়র্ক টাইমসের ভবিষ্যদ্বাণী যা বলছে

সংসদে চানাচুরের পুষ্টিগুণ জানালেন এমপি লিংকন

বেনজীরের গ্রেপ্তারে ‘মজা’ পেলেন পরীমনি

রোলেক্স ঘড়ি উপহার পেয়ে আবেগাপ্লুত শাকিব যা বললেন

লেবাননে ইসরায়েলি হামলার জবাব দেওয়া হবে : ইরান

সীমান্তে অনুপ্রবেশ ঘটিয়ে নৈরাজ্য সৃষ্টি করছে ভারত : মুক্তিযোদ্ধা দল 

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকের ৫ লাখ টাকা উধাও

সংসদীয় স্থায়ী কমিটি : আইনের সভাপতি পার্থ, অর্থে মুশিফকুর 

বিশ্বকাপ স্বপ্ন ভাঙলেও পুরো বেতন পাচ্ছেন সেই সোমালিয়ান রেফারি

১০

অভিনয়ে নাম লেখাচ্ছেন লাক্স সুপারস্টার বর্ণিতা

১১

‘শাপলার কসাই’ শেষ, এবার পরের জন: শফিকুল আলম

১২

সব শঙ্কা উধাও, পুরোপুরি ফিট মেসি

১৩

বৃদ্ধা মাকে নির্যাতন করায় ২ ছেলে গ্রেপ্তার

১৪

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশু নিহত, কনস্টেবল গ্রেপ্তার

১৫

সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার পথে নতুন বাজেট : সম্ভাবনা ও চ্যালেঞ্জ

১৬

আজান দিতে দিতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুয়াজ্জিন 

১৭

বিদ্যুৎ শ্রমিক নেতাদের বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

১৮

ক্রিকেটার নাঈম হাসানের মানসিক অবস্থার অবনতি

১৯

‘নারী এমপিদের পোশাক নিয়ে মনিরুলের বক্তব্য বর্ণবাদী আচরণের বহিঃপ্রকাশ’

২০
X