সাভার প্রতিনিধি
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০৫:০১ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত আশুলিয়া থানার রুবেল হাওলাদার

শ্রেষ্ঠ ওসির হাতে পুরস্কার তুলে দেন ঢাকা জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান। ছবি : কালবেলা
শ্রেষ্ঠ ওসির হাতে পুরস্কার তুলে দেন ঢাকা জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান। ছবি : কালবেলা

পেশাদারিত্ব, দক্ষ নেতৃত্ব ও জনবান্ধব পুলিশিংয়ের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুবেল হাওলাদার, পিপিএম।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে ঢাকা জেলার ঐতিহ্যবাহী মিল ব্যারাক পুলিশ লাইন্সের কনফারেন্স কক্ষে আয়োজিত মাসিক কল্যাণ, প্রশাসনিক ও অপরাধ পর্যালোচনা সভায় তার হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন ঢাকা জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

পুলিশ সূত্র জানায়, ২০২৫ সালের ৭ ডিসেম্বর আশুলিয়া থানার দায়িত্ব গ্রহণের পর অল্প সময়ের মধ্যেই ওসি মো. রুবেল হাওলাদারের সুদৃঢ় ও সময়োপযোগী নেতৃত্বে থানার কার্যক্রমে গতিশীলতা আসে। মাদক, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে কার্যকর অভিযান, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা এবং মামলা গ্রহণে স্বচ্ছতা নিশ্চিত করতে তার উদ্যোগ ব্যাপক প্রশংসা কুড়ায়। জনসাধারণের আস্থা ফেরাতে জনবান্ধব পুলিশিং কার্যক্রম জোরদার করায় সার্বিক মূল্যায়নে তিনি এগিয়ে থাকেন।

এই সাফল্যে আশুলিয়ার স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকরা বলেন, ওসি রুবেল হাওলাদারের দায়িত্ব গ্রহণের পর এলাকায় পুলিশের টহল ও সেবার মান দৃশ্যমানভাবে বেড়েছে। এতে সাধারণ মানুষ আগের তুলনায় আরও বেশি নিরাপত্তা অনুভব করছেন।

নিজের অনুভূতি প্রকাশ করে ওসি মো. রুবেল হাওলাদার কালবেলাকে বলেন, ঢাকা জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান স্যারের দিকনির্দেশনায় আশুলিয়া থানার প্রতিটি অফিসার ও ফোর্স ঐক্যবদ্ধভাবে কাজ করছে। এই স্বীকৃতি একক কোনো অর্জন নয়, এটি পুরো টিমের সম্মিলিত পরিশ্রমের ফল। আশুলিয়াকে একটি শান্ত, নিরাপদ ও অপরাধমুক্ত জনপদে রূপান্তর করাই আমাদের মূল লক্ষ্য। আশুলিয়াকে শান্তির নগর হিসেবে গড়ে তুলতে গণমাধ্যম কর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সাধারণ মানুষসহ সবার সহযোগিতা চাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ মাসের সর্বনিম্নে

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

১০

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

১১

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

১২

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

১৩

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

১৪

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

১৫

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

১৬

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

১৭

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৮

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

১৯

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

২০
X