সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ১২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

সাঈদ হোসেন নুর। ছবি : সংগৃহীত
সাঈদ হোসেন নুর। ছবি : সংগৃহীত

ফেনীর সোনাগাজী উপজেলায় ফুটবল খেলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে সাঈদ হোসেন নুর (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার ও বিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের খেলার মাঠে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাঈদ হোসেন নুর সাতবাড়িয়া গ্রামের ব্যবসায়ী নাছির উদ্দীনের ছেলে। সে মতিগঞ্জ রিয়াজ উদ্দিন মুন্সীর হাট কেরামতিয়া (আরএম হাটকে) উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র ছিল।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিল নুর। খেলার একপর্যায়ে মাঠের এক পাশে থাকা বিদ্যুতের লাইনের সংস্পর্শে এলে সে বিদ্যুতায়িত হয়ে অচেতন হয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ইকবাল হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই নুরের মৃত্যু হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

১১

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

১২

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১৩

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১৪

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১৫

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৬

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১৭

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১৮

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৯

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

২০
X