ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ০১:২৬ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াত স্বাধীনতার বিরোধিতা করেছিল : মির্জা ফখরুল 

ঠাকুরগাঁও সদর উপজেলার কান্দরপাড়া এলাকায় নির্বাচনী গণসংযোগে বক্তব্য রাখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : কালবেলা
ঠাকুরগাঁও সদর উপজেলার কান্দরপাড়া এলাকায় নির্বাচনী গণসংযোগে বক্তব্য রাখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : কালবেলা

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পাকিস্তানের সঙ্গে আমাদের যুদ্ধ হয়েছিল। আমরা দেশ ছেড়ে যায়নি৷ যুদ্ধ করে স্বাধীন করেছি। জামায়াত দাঁড়িপাল্লা নিয়ে ভোটের জন্য আসছে। তারা স্বাধীনতার বিরোধীতা করেছিল। আপনাদের বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছিল। তারা লুটও করেছে। আমরা স্বাধীনতার পক্ষে কথা বলি।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার কান্দরপাড়া এলাকায় নির্বাচনী গণসংযোগে এসব মন্তব্য করেন তিনি। এ সময় সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদসহ নেতাকর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন৷

মির্জা ফকরুল বলেন, হিন্দু সম্প্রদায়ের ভাইবোনেরা যে ভয়টা পায় সেটা পাবেন না। আমরা সবাই সমান। একই দেশের অধিবাসী। আমরা আপনাদের শান্তি ও নিরাপত্তার ব্যবস্থা করব।

তিনি আরও বলেন, আগে দুটা পক্ষ থাকত নৌকা আর ধানের শীষ। এবার নৌকাটা আর নাই। রাজনীতিতে বিভিন্ন সমস্যার কারণে নৌকা আমাদের কাছে নাই। নতুন একট দল এসেছে। নতুন মার্কা এসেছে দাঁড়িপাল্লা। ধানের শীষ আর দাঁড়িপাল্লা। ধানের শীষ পরিচিত মার্কা।

বিএনপির মহাসচিব বলেন, ধানের শীষের ভোট চাওয়ার জন্য এসেছি৷ আমরা কাজে বিশ্বাস করি। আমরা আপনাদের ফ্যামিলি কার্ড দেব। কার্ড হবে মা-বোনদের অস্ত্র। যা দিয়ে চাল-ডাল পাওয়া যাবে। স্বাস্থ্য ও শিক্ষা সেবা পাওয়া যাবে। কৃষি কার্ডের মাধ্যমে ন্যাযমূল্যে সার-বিষ পাওয়া যাবে। আমরা ক্ষমতায় এলে ১ কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে। নারীদের আরও সুযোগ সুবিধা দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১০

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১১

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

১২

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

১৩

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

১৪

হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে : ফারুক হাসান

১৫

সরকারকে ধন্যবাদ দিয়ে ‘সব নিরপরাধ মায়ের’ মুক্তি চাইলেন আইভী

১৬

ওসির নেতৃত্বে থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত 

১৭

নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের

১৮

রিজার্ভ আরও বাড়ল

১৯

মায়ানমারে পাচারের পথে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯

২০
X