দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ১০:০১ পিএম
অনলাইন সংস্করণ

এবারের নির্বাচন স্বাধীনতার পক্ষে ও বিপক্ষের শক্তির বিরুদ্ধে : আবু আশফাক

নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখছেন ঢাকা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আবু আশফাক। ছবি  : কালবেলা
নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখছেন ঢাকা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আবু আশফাক। ছবি : কালবেলা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্বাধীনতার চেতনার পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আবু আশফাক। তিনি বলেন, এবারের নির্বাচন শুধু ক্ষমতার লড়াই নয়, এই নির্বাচন স্বাধীনতার পক্ষে ও বিপক্ষের শক্তির বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সময়।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে ঢাকার দোহারে উইভার্স কো-অপারেটিভ ইন্ডাস্ট্রিয়াল ইউনিয়ন লিমিটেডের আয়োজনে তাঁতী সম্প্রদায়ের সাথে এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আশফাক বলেন, তাঁতী সম্প্রদায় এ দেশের অর্থনীতি ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। অথচ বছরের পর বছর ধরে তারা অবহেলা ও বঞ্চনার শিকার। বিএনপি ক্ষমতায় এলে তাঁতী শিল্পের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে ।

তিনি বলেন, একটি স্বাধীন, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে সঠিক নেতৃত্ব প্রয়োজন। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সমাবেশে তাঁতী সম্প্রদায়ের নেতারা তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। তারা খন্দকার আবু আশফাকের বক্তব্যে সমর্থন জানিয়ে আসন্ন নির্বাচনে তার পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন।

এসময় উইভার্স কো-অপারেটিভ ইন্ডাস্ট্রিয়াল ইউনিয়ন লি. সভাপতি শাহিন মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আক্কাছ উদ্দিন মিলনের সঞ্চালনায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বেজজির আহমেদ টিটু, প্রধান বক্তা সাবেক ভিপি হারুন অর রশিদ ওসমানি, নবাবগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, দোহার পৌরসভা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস, ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আবুল হাসেম বেপারী, বিশিষ্ট শিল্পপতি তানভির আহমেদ সানু মোল্লা, মো. জনি শিকদার, নার্গীস মল্লিক, আইয়ুব হোসেন চুন্নু মিয়া, সুজন হোসেনসহ সমাবেশে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

সরফরাজ হোসেনের কবিতা : নীল

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

১০

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

১১

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

১২

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

১৩

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

১৪

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

১৫

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১৬

আ.লীগ নেতা কারাগারে

১৭

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

১৮

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

১৯

আদালতে জবানবন্দি / মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

২০
X