চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০১:২৯ পিএম
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ০১:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

পলোগ্রাউন্ডের মঞ্চে তারেক রহমান

চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে নির্বাচনী মহাসমাবেশে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত
চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে নির্বাচনী মহাসমাবেশে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত

চট্টগ্রামে পলোগ্রাউন্ড মাঠে নির্বাচনী মহাসমাবেশে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৫ জানুয়ারি) দুপুর ১২টা ২১ মিনিটে সমাবেশস্থল তারেক রহমানের গাড়ি প্রবেশ করে।

কঠোর নিরাপত্তার মধ্যে তারেক রহমান মঞ্চে উঠলে মুহুর্মুহু করতালিতে পুরো এলাকা মুখর হয়ে ওঠে। হাস্যোজ্জ্বল বিএনপি চেয়ারম্যানও হাত নেড়ে নেতাকর্মী-সমর্থকদের শুভেচ্ছার জবাব দেন।

এটি তারেক রহমানের নির্বাচনী প্রচার দ্বিতীয় পর্ব; গত ২২ জানুয়ারি সিলেট থেকে আনুষ্ঠানিক প্রচার শুরু করেন বিএনপি চেয়ারম্যান।

২০০৫ সালের ৬ মে চট্টগ্রামের লালদীঘি মাঠে সর্বশেষ জনসভা করেছিলেন তারেক রহমান। সে সময় তিনি ছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব। এবার দলের চেয়ারম্যান হিসেবে চট্টগ্রাম সফরে এসেছেন তিনি।

তবে পলোগ্রাউন্ড মাঠে তারেক রহমানের এটি প্রথম সমাবেশ। এর আগে ২০১২ সালের ৯ জানুয়ারি চট্টগ্রাম নগরীর সবচেয়ে বড় এ মাঠে বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার জনসভা হয়েছিল।

জনসভা ঘিরে ভোর থেকে চট্টগ্রাম নগরীর বিভিন্ন ওয়ার্ড, উপজেলা, কক্সবাজার ও তিন পার্বত্য জেলা থেকে ব্যানার ফেস্টুন, রঙ-বেরঙের পোশাক পরে মিছিল নিয়ে লোকজন আসতে শুরু করে সমাবেশস্থলে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পলোগ্রাউন্ড মাঠ পূর্ণ হয়ে যায়।

এ সমাবেশে চট্টগ্রাম, কক্সবাজার, পাবর্ত্য চট্টগ্রামের সংসদীয় আসনের বিএনপির প্রার্থীরা উপস্থিত রয়েছেন।

পলোগ্রাউন্ডের সমাবেশে যোগ দেওয়ার আগে নগরীর র‌্যাডিসন ব্লু বে ভিউ হোটেলের মেজবান হলে ‘ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ শিরোনমারে আয়োজনে তরুণদের সঙ্গে আলোচনায় বসেন তারেক। চট্টগ্রাম ও আশপাশের ৫০টি বিশ্ববিদ্যালয় ও কলেজের ৩৪০ জনেরও বেশি শিক্ষার্থী অংশ নেন এই ইয়ুথ পলিসি টকে। সেখানে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তারেক রহমান।

চট্টগ্রামের সমাবেশ শেষে তারেক রহমান বিকাল ৪টায় ফেনী পাইলট স্কুল মাঠে, সাড়ে ৫টায় কুমিল্লার চৌদ্দগ্রাম হাই স্কুল মাঠে, সন্ধ্যা ৭টায় সোয়াগাজী ডিগবাজির মাঠে, সাড়ে ৭টায় দাউদকান্দি ঈদগাহ মাঠে এবং রাত সাড়ে ১১টায় কাঁচপুর বালুর মাঠে নির্বাচনী সমাবেশে বক্তব্য দেবেন তারেক রহমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

১১

আজকের নামাজের সময়সূচি

১২

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

১৫

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

১৬

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

১৭

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

১৮

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

১৯

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

২০
X