ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০৬:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন হোক জনগণ এমন কাউকে সুযোগ দেবে না : ডা. জাহিদ

নির্বাচনী পথসভায় ডা. জাহিদ হোসেন। ছবি : কালবেলা
নির্বাচনী পথসভায় ডা. জাহিদ হোসেন। ছবি : কালবেলা

দিনাজপুর-৬ আসনের (ঘোড়াঘাট, বিরামপুর, হাকিমপুর, নবাবগঞ্জ) বিএনপি প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেন বলেছেন, দেশের মানুষ স্বাধীনতার ৫৪ বছর পরে কোনো অবস্থাতেই মৌলবাদীর কাছে স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হোক এমন কার্যক্রম করে কাউকে কোনো সুযোগ দেবে না। আপনাদের প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) দুপুর ২টার দিকে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার কুলানন্দনপুর এলাকায় নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি।

জাহিদ হোসেন বলেন, আমাদের নেতা বলতেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ। বিদেশে আমাদের বন্ধু আছে, প্রভু নেই। কোনো অবস্থাতেই কোনো কিছুতে দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কারণ নেই। বিএনপি দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী এবং দেশের মানুষের দল।

ডা. জাহিদ হোসেন আরও বলেন, জনগণই আমাদের শেষ ঠিকানা। জনগণই যেহেতু আমাদের শেষ ঠিকানা, কাজেই বিএনপি মনে করে, জনগণকে যদি ঐক্যবদ্ধ করা যায়, তাহলে ঐক্যবদ্ধ জনগণ আগামী দিনে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রহরী হিসেবে কাজ করবে। দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে এ দেশের মানুষ।

এ সময় উপস্থিত ছিলেন- ঘোড়াঘাট উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান লাভলু, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক এটিএম মাহফুজুল হক মাফুজ, উপজেলা যুবদলের সদস্য সচিব মোফাজ্জল হোসেন প্রধান, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন রানুসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X