দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০৫:২১ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি সরকার গঠন করলে ব্যবসার পরিবেশ সহজ হবে : মিন্টু

ফেনীর দাগনভূঞায় গণসংযোগ করেন আবদুল আউয়াল মিন্টু। ছবি : কালবেলা
ফেনীর দাগনভূঞায় গণসংযোগ করেন আবদুল আউয়াল মিন্টু। ছবি : কালবেলা

বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, বিএনপি সরকার গঠন করলে দেশে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সহজ হবে এবং ব্যবসায়ীরা নির্বিঘ্নে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে।

সোমবার (২৫ জানুয়ারি) সকালে ফেনীর দাগনভূঞা বাজারে গণসংযোগকালে ব্যবসায়ীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

এ সময় আবদুল আউয়াল মিন্টু বলেন, ব্যবসায়ীরা যখন নিরাপদ ও নির্বিঘ্নে ব্যবসা করতে পারেন, তখনই দেশের অর্থনীতির চাকা সচল থাকে। বিএনপি সবসময় একটি ব্যবসাবান্ধব দল। যেন দেশীয় ব্যবসা-বাণিজ্য সঠিকভাবে পরিচালিত হয়, সে বিষয়ে বিএনপি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে।

তিনি আরও বলেন, অতীতেও বিএনপি ব্যবসা-বাণিজ্যের প্রসারে কাজ করেছে। ভবিষ্যতে সরকার গঠন করতে পারলে ব্যবসায়ীদের জন্য একটি সুষ্ঠু ও সহায়ক পরিবেশ নিশ্চিত করা হবে, যাতে তারা নিশ্চিন্তে ব্যবসা পরিচালনা করতে পারেন।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন, সদস্য সচিব কামরুল উদ্দিন, পৌর বিএনপির আহ্বায়ক শফিকুর রহমান বাবুল, সদস্য সচিব হুমায়ুন কবির বাবুসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

মিরপুরে বৃষ্টির হানা, খেলা না হলে কে জিতবে?

১০

শেষ ম্যাচে তারকাবহুল দল নিয়ে নামছে আর্জেন্টিনা

১১

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৩,৬৬৬

১২

স্থায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে লেবানন

১৩

বাজেটে বেতন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

১৪

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু উদ্বেগ

১৫

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

১৬

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ : অর্থমন্ত্রী

১৭

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

১৮

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৯

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

২০
X