নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ০৭:১৫ পিএম
অনলাইন সংস্করণ

 চাকরিচ্যুত সেই মুয়াজ্জিনের পাশে তারেক রহমান

আল আমিন চৌধুরী | ছবি : সংগৃহীত
আল আমিন চৌধুরী | ছবি : সংগৃহীত

বিএনপি প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোর দায়ে গত ২৬ জানুয়ারি চাকরিচ্যুত মুয়াজ্জিন আল আমিন চৌধুরীর পাশে দাঁড়ালেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিএনপি চেয়ারম্যানের নির্দেশে এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমনের উদ্যোগে নওগাঁয় মুয়াজ্জিনের সঙ্গে সাক্ষাৎ করেন একটি প্রতিনিধি দল।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মো. মোকছেদুল মোমিন (মিথুন), যিনি বিএনপি চেয়ারম্যানের পক্ষে মুয়াজ্জিনকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন। তিনি আগামী ২ মাসের অগ্রিম বেতনসহ ভবিষ্যতেও পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন সদস্য শাহাদত হোসেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান রনি, নওগাঁ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রওনক ইসলাম রওনক এবং অন্যান্য নেতৃবৃন্দ। প্রতিনিধি দল জানান, বিএনপি চেয়ারম্যানের পক্ষ থেকে চাকুরীচ্যুত মুয়াজ্জিনের নিরাপত্তা ও পেশাগত কল্যাণ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

এর আগে মুয়াজ্জিন আল আমিন চৌধুরী নওগাঁ সাপাহার উপজেলা সদরের তালপুকুর মাস্টারপাড়া জামে মসজিদে ৪ বছর ধরে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করছিলেন। জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের চাপে তাকে চাকরি থেকে বাদ হয়েছে বলে তিনি ফেসবুকে অভিযোগ করেন। এ নিয়ে সমালোচনা শুরু হলে উপজেলা জামায়াতের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে অভিযোগ অস্বীকার করা হয়।

ভুক্তভোগী মুয়াজ্জিন বলেন, ‘আমি দীর্ঘ সময় ধরে সততার সাথে দায়িত্ব পালন করে আসছি। কিন্তু আমি ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত থাকায় এবং ছাত্রদলের রাজনীতি করার জন্য বিএনপির প্রার্থীর পক্ষে ফেসবুকে পোস্ট দেওয়ায় মসজিদ কমিটি আমাকে বারবার রাজনীতি ছাড়তে চাপ দিচ্ছিল। বিশেষ করে এলাকার জামায়াতের কিছু নেতা-কর্মী আমাকে চাকরি থেকে বাদ দেওয়ার জন্য মসজিদ কমিটির লোকদের চাপ দিচ্ছিল।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

২৪ ঘণ্টাই পরিচ্ছন্নতার কাজ চলে যে শহরে

ইনফিনিটি এআই বিল্ডফেস্টে ২ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ডিআইইউ

ক্রিকেটার নাঈমকে মারধর, দুঃখপ্রকাশ সিএমপি কমিশনারের

পাকিস্তানে সেনা অভিযানে চার শীর্ষ জঙ্গি নেতাসহ ২১ সন্ত্রাসী নিহত 

বক্স অফিসে ঝড়, এবার আইনি বিতর্কে ‘দৃশ্যম ৩

দেড় দশক পার হলেও মেলেনি গ্রামীণফোনের কর্মীদের বকেয়া

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের

১০

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

১১

হাসপাতাল বন্ধ, নাকি দায়ীদের শাস্তি?

১২

গ্যাসের চাপ কতক্ষণ কম থাকবে, জানাল তিতাস কর্তৃপক্ষ

১৩

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

১৪

ভারতে বিমান বিধ্বস্তে ৫ সামরিক সদস্য নিহত

১৫

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে যুক্ত হলেন শেখ মেহেদী

১৬

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৭

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৮

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

১৯

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

২০
X