ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ০৫:৩০ পিএম
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৬, ০৫:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

দেশীয় অস্ত্রসহ বিএনপি নেতা গ্রেপ্তার

যৌথ অভিযানে গ্রেপ্তার বিএনপি নেতা মো. মিলন মিয়া। ছবি : কালবেলা
যৌথ অভিযানে গ্রেপ্তার বিএনপি নেতা মো. মিলন মিয়া। ছবি : কালবেলা

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ বিএনপির এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) গ্রেপ্তারকৃতকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার বালাশীঘাট এলাকার রসুলপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযানে নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. মিলন মিয়া (৪৪)। তিনি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি। এ ছাড়াও তিনি কঞ্চিপাড়া ইউনিয়নের দক্ষিণ রসুলপুর গ্রামের বাসিন্দা মৃত মেছের উদ্দিন সরকারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে ফুলছড়ি থানাধীন বালাশীঘাট এলাকার রসুলপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে। অভিযানে মো. মিলন মিয়াকে তার নিজ বসতবাড়ি থেকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হুদা কালবেলাকে জানান, অভিযানে উদ্ধার করা দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তিকে সেনাবাহিনীর টিম থানায় হস্তান্তর করে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে শুক্রবার গ্রেপ্তারকৃতকে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X