ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৩ এএম
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫২ এএম
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে জামায়াতের সমাবেশে নেতাকর্মীদের ঢল

ময়মনসিংহে জামায়াতের সমাবেশ। ছবি : কালবেলা
ময়মনসিংহে জামায়াতের সমাবেশ। ছবি : কালবেলা

ময়মনসিংহে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা চলছে। জনসভায় বক্তব্য দেবেন দলের আমির ডা. শফিকুর রহমান। এরই মধ্যে কানায় কানায় পূর্ণ হয়েছে সমাবেশ মাঠ।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলে নেতাকর্মী ও সমর্থকরা জড়ো হতে থাকেন।

ময়মনসিংহ জেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক জোবায়ের আল মাহমুদ বলেন, জেলার প্রতিটি প্রান্ত থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থকরা এই জনসভায় অংশ নিতে এসেছেন। প্রধান অতিথির আগমনের আগেই সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। প্রধান অতিথির বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

ময়মনসিংহ মহানগরীর জামায়াতের আমির কামরুল আহসান এমরুল বলেন, জনসভা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ট্রাফিক বিভাগসহ সংশ্লিষ্ট সব অংশীজন এবং বিশেষভাবে ময়মনসিংহ নগরবাসীর সহযোগিতা কামনা করছি। জনসভার কারণে সাময়িক ভোগান্তি হলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান তিনি।

ময়মনসিংহ জেলা জামায়াতের আমির আব্দুল করিম কালবেলাকে বলেন, অল্প কিছুক্ষণের মধ্যেই কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান সমাবেশ মাঠে পৌঁছাবেন। সমাবেশে এনসিপি, খেলাফতে মজলিস, বাংলাদেশ খেলাফতসহ ১১টি জোট দলের নেতারা উপস্থিত আছেন।

অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন কালবেলাকে বলেন, জনসভা ঘিরে ব্যাপক নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। পুলিশের পাশাপাশি বিজিবি ও র‍্যাব কাজ করছে। নগরীর যানজট নিরসনে জেলা পুলিশের ট্রাফিক পুলিশ নিরলস কাজ করছে। আশা করি শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X